এক্সপ্লোর

Kunal Ghosh: ১৬ লক্ষ থেকে একেবারে ১০ কোটি! এক বছরে এত সম্পত্তিবৃদ্ধি কী করে? কুণালের নিশানায় শিশির

Sisir Adhikari: এদিন সংবাদমাধ্যমে একাধিক নথিপত্র তুলে ধরেন কুণাল।

কলকাতা: অধিকারী পরিবারের সম্পত্তির পর্দাফাঁস করবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। শনিবার সাংবাদিক বৈঠক করে সেই নিয়ে একাধিক দাবি করলেন তৃণমূলের রাজ্য সভাপতি কুণাল ঘোষ। তৃণমূল মনগড়া কথা বলছে না, সব তথ্য-প্রমাণ হাতে রয়েছে বলে জানান। বাংলায় সবচেয়ে বেশি সম্পত্তি বৃদ্ধির নজির শিশির অধিকারীর বলে এদিন দাবি করেন কুণাল। 

এদিন সংবাদমাধ্যমে একাধিক নথিপত্র তুলে ধরেন কুণাল। এদিন তিনি জানান, বাংলায় সবচেয়ে সম্পত্তিবৃদ্ধির নজির শিশির অধিকারীর সম্পত্তি। এক বছরে তাঁর সম্পত্তি বেড়েছে ১০ কোটি টাকা। কোন জাদুতে একবছরে ১০ কোটি টাকা সম্পত্তি বাড়ে? প্রশ্ন তোলেন কুণাল। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় কম করে দেখানো হয়েছে সম্পত্তি এবং প্রধানমন্ত্রীর দফতরকে দেওয়া তথ্য আলাদা বলেও এদিন দাবি করেন কুণাল। এটা কি তথ্যগোপন নয়? প্রশ্ন তোলেন তিনি।

এদিন কুণাল জানান, প্রধানমন্ত্রীর দফ ওয়েবসাইটে পরিষ্কার ভাবে লেখা রয়েছে, ২০০৯ সালে শিশিরের সম্পত্তির পরিমাণ ছিল ১৫ লক্ষ টাকা, ২০১১ সালে ১৬ লক্ষ টাকা দেখানো হয়, ২০১২ সালে ১০ কোটির বেশি সম্পত্তি দেখানো হয়। এক বছরে ১০ কোটির বেশি আয় বাড়ে কী করে? এক বছরে ১০ কোটি টাকার বেশি এল, জানতে চান কুণাল। হিসেবে গন্ডগোল থাকলে সংশোধন করালেন না কেন, সেই প্রশ্নও তোলেন।

কুণাল বলেন, "এক বছরে ১০ কোটি টাকা এল কোথা থেকে? তার পরের বছরগুলিতে আবার রাতারাতি কম দেখান, ৩ কোটি, ১ কোটি...সেই টাকা কোথায় গেল? কাদের দিলেন? মানুষ জানতে পেরে যাবে অধিকারীদের কোটি কোটি টাকা আছে, সেই কারণেই কি চুপিচুপি সরিয়ে চার বছর পর তিন কোটি দেখাচ্ছেন? শিশির অধিকারীর সম্পত্তিবৃদ্ধির যে নথি, লোকসভার রেকর্ডে রয়েছে। প্রধানমন্ত্রীর ওয়েবসাইটেও রয়েছে। উনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করতেই পারেন। কিন্তু হিসেব দিতে হবে। ওঁর ছেলে সকলের দিকে আঙুল তুলছেন, আগে বাবার কাছে হিসেব চান।"

আজ শুধু শিশিরের চূড়ান্ত অসঙ্গতি সামনে আনলেন, আগামী দিনে বাকিদের তথ্যও সামনে আনবেন বলে জানান কুণাল।  শিশিরের সম্পত্তি সংক্রান্ত এই তথ্য কোথায় পেলেন, তা জানতে চাওয়া হলে কুণাল জানান, সরকারি সূত্র থেকেই পেয়েছেন তাঁরা। এডিআর থেকে তথ্য পেয়েছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকেও মিলেছে তথ্য। এছাড়া মনমোহন সিংহ যখন প্রধানমন্ত্রী ছিলেন, মন্ত্রীদের কাছ থেকে বার্ষিক সম্পত্তির হিসেব চাইতেন তিনি স্বচ্ছতার লক্ষ্যে। সেই হিসেবও রয়েছে। ২০১১ এবং ২০১২ সালের যে হিসেব দিয়েছিলেন শিশির, সেটি সরকারি ওয়েবসাইটে রয়েছে। এর জবাবে এবিপি আনন্দে শিশির জানান, সারদায় জেলখাটা কুণালের কোনও কথার জবাব দেওয়ার তাগিদ নেই তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Surendranath College : সুরেন্দ্রনাথ কলেজে উদ্ধার টাকা ও নেতার 'বেডরুম' ! 'একটা ব়্যেকেট...,' কী বললেন দেবজিৎ সরকার ?
সুরেন্দ্রনাথ কলেজে উদ্ধার টাকা ও নেতার 'বেডরুম' ! 'একটা ব়্যেকেট...,' কী বললেন দেবজিৎ সরকার ?
CM Suvendu Adhikari: মন্ত্রীদের দফতর বন্টনের আগে দিল্লিতে মুখ্যমন্ত্রী
মন্ত্রীদের দফতর বন্টনের আগে দিল্লিতে মুখ্যমন্ত্রী
Weather Update: আগামী ২৪ ঘণ্টায় ফের দুর্যোগের আশঙ্কা ! রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বড় আপডেট IMD-র
আগামী ২৪ ঘণ্টায় ফের দুর্যোগের আশঙ্কা ! রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Bengal News Live: এসি, গদি দেওয়া খাট, ঝাঁ চকচকে বাথরুম, কলেজের ছাদেই তৃণমূল নেতার ঘর
এসি, গদি দেওয়া খাট, ঝাঁ চকচকে বাথরুম, কলেজের ছাদেই তৃণমূল নেতার ঘর

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget