এক্সপ্লোর

Malda: লরি চালককে মারধর করে টাকা ছিনতাই! গ্রেফতার তৃণমূল নেতা

TMC Leader Arrested: রাস্তায় লরি আটকে টাকা ছিনতাইয়ের অভিযোগে নাম জড়াল শাসকদলের শ্রমিক সংগঠনের নেতার।

অভিজিৎ চৌধুরী, মালদা: মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে পণ্যবোঝাই লরি চালককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আইএনটিটিইউসি-র (INTTUC) অঞ্চল সভাপতি-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। গোষ্ঠীকোন্দলের শিকার হয়েছেন বলে দাবি করেছেন অভিযুক্ত শাসক-নেতা। সঙ্গদোষে স্বভাব নষ্ট বলে খোঁচা দিয়েছে বিজেপি। অস্বস্তিতে তৃণমূল।  

রাস্তায় লরি আটকে টাকা ছিনতাইয়ের অভিযোগে নাম জড়াল শাসকদলের শ্রমিক সংগঠনের নেতার। ওই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। 

কী অভিযোগ:
শুক্রবার রাতে মাখনা বোঝাই লরি হরিশ্চন্দ্রপুর থেকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউ যাচ্ছিল। অভিযোগ, আচমকা রাস্তা আটকায় মোটরবাইক আরোহী ৩ যুবক। তোলা দিতে না চাওয়ায় লরি চালককে ধারাল অস্ত্র দিয়ে ঘায়েল করে ২২ হাজার টাকা লুঠ করে বলে অভিযোগ। অভিযোগকারী লরি চালক মধু সিংহ বলেন, '৩ জন এসে পথ আটকায়। মারধর করে আমার কাছ থেকে টাকা নিয়ে চলে যায়।' ব্যবসায়ীদের তরফে নিরাপত্তার (Security) দাবি তোলা হয়েছে। ছিনতাইয়ের খবর পেয়ে তৎপর হয় পুলিশ। গ্রেফতার করা হয় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র অঞ্চল সভাপতি-সহ সংগঠনের আরও দুই সদস্যকে। গ্রেফতারির পরই, গোষ্ঠীকোন্দলের তত্ত্ব সামনে এনেছেন অভিযুক্ত আইএনটিটিইউসি নেতা। আইএনটিটিইউসির (INTTUC) হরিশ্চন্দ্রপুরের অঞ্চল সভাপতি রণবীর দাস, 'আমি যুক্ত নই। দলের কেউ ফাঁসিয়েছে। শ্রমিক সংগঠনটা তুলে দিতে চাইছে।'     

পণ্যবোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগে আইএনটিটিইউসি-র নেতা গ্রেফতার হওয়ায় শুরু হয়েছে তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি। বিজেপির উত্তর মালদা (Malda) সাংগঠনিক জেলার সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, 'সঙ্গ দোষে লোহা ভাসে। এটাই তৃণমূলের সংস্কৃতি। তাই ভাল ছেলেকেও ফেঁসে যেতে হল।'   

আইএনটিটিইউসির হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল নেতা (TMC Leader) ও ব্লক সভাপতি সাহেব দাস বলেন, 'যারা গ্রেফতার হয়েছে সকলে ভাল ছেলে। এর আগে এদের নামে  কোনও অপবাদ নেই। এমন হলে দল ব্যবস্থা নেবে।' পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে দলের শ্রমিক সংগঠনের নেতার গ্রেফতারির ঘটনায় অস্বস্তিতে তৃণমূল। বিজেপি এমনিতেই বারবার দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে বিঁধছে। ফের এমন অভিযোগ ওঠায় এবার তা নিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে চাইছে বিজেপি (BJP)। 

আরও পড়ুন: কাল থেকে মেয়ের ICSE পরীক্ষা শুরু, আজ ভয়াবহ আগুনে পুড়ল বিজেপি কাউন্সিলরের বাড়ি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget