এক্সপ্লোর

BJP: কাল থেকে মেয়ের ICSE পরীক্ষা শুরু, আজ ভয়াবহ আগুনে পুড়ল বিজেপি কাউন্সিলরের বাড়ি

ঘুম ভেঙে যাওয়ায় টের পান বিজেপি কাউন্সিলর। স্বামী ও দুই সন্তানকে নিয়ে কোনওক্রমে নীচে নেমে আসেন তিনি।

কুলটির দিশেরগড়ে বিজেপি কাউন্সিলরের বাড়িতে ভয়াবহ আগুন। অল্পের জন্য রক্ষা পেল গোটা পরিবার। কাল থেকে কাউন্সিলরের মেয়ের ICSE পরীক্ষা শুরু হচ্ছে। আগুনে পুড়ে গিয়েছে বই, খাতা, অ্যাডমিট কার্ড। গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ আসানসোল পুরসভার ১০৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যর বাড়িতে দোতলার ঘরে আগুন লাগে। ঘুম ভেঙে যাওয়ায় টের পান বিজেপি কাউন্সিলর। স্বামী ও দুই সন্তানকে নিয়ে কোনওক্রমে নীচে নেমে আসেন তিনি। দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘরের সমস্ত আসবাব পুড়ে যায়। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। 

আজই কৃষ্ণনগরের শক্তিনগরে কাঠের আসবাবের গুদামে বিধ্বংসী আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় গুদাম। গতকাল রাত ১১টা নাগাদ আগুন লাগে। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের ২টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েকলক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 

দুই জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হল। আসানসোলের কুলটিতে বিজেপি কাউন্সিলরের বাড়িতে আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায় দোতলার ৫টি ঘর। অল্পের জন্য রক্ষা পেয়েছে কাউন্সিলরের পরিবার। অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগরে ভস্মীভূত হয়ে গেল কাঠের গুদাম।

সম্প্রতি ঝাড়খণ্ডের ধানবাদে বেসরকারি হাসপাতাল চত্বরে বিধ্বংসী আগুন লেগে দমবন্ধ হয়ে মৃত্যু হয় বাঙালি চিকিৎসক দম্পতি সহ ৬ জনের। দমকলের চারটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে এই ঘটনা বলে দমকলকর্মীদের অনুমান। 

আরোগ্যনিকেতনে ভয়াবহ ঘটনা। ঝাড়খণ্ডের ধানবাদে বেসরকারি হাসপাতাল চত্বরে বিধ্বংসী আগুনে দমবন্ধ হয়ে মৃত্যু হল বাঙালি চিকিৎসক দম্পতি সহ ৬ জনের। প্রশাসন সূত্রে খবর, রাত ১টা নাগাদ হাজরা ক্লিনিক অ্যান্ড হাসপাতালের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আগুন লাগে।

দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন দেখতে পেয়েই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। দ্রুত হাসপাতাল থেকে বের করা হয় রোগীদের। রেসিডেন্সিয়াল কমপ্লেক্স থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসক বিকাশ হাজরা, তাঁর স্ত্রী প্রেমা হাজরা সহ ৬ জনকে। পাটলিপুত্র হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তঁদের মৃত বলে ঘোষণা করে। বিধ্বংসী আগুন পুড়ে ছাই হয়ে যায় ওই চিকিৎসক দম্পতির ফ্ল্যাট।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget