এক্সপ্লোর

TMC Leaders Faced Agitation: কোথাও জুতো-ঝাঁটা, কোথাও ডিম, কোথাও আবার তাড়া করে মার... দিকে দিকে জনরোষে TMC নেতারা

TMC Leaders: কোথাও তৃণমূল বিধায়কের ছবিতে মারা হল জুতো-ঝাঁটা, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে ছোড়া হল ডিম, কোথাও আবার জামা খুলে মারা হল তৃণমূল কাউন্সিলরকে।

কলকাতা : দিকে দিকে জনরোষের মুখে তৃণমূল নেতারা। ধৃত তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে ছোড়া হল ডিম। হাওড়ার বাগনানে ৪ বারের তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের ছবিতে মারা হল জুতো-ঝাঁটা।  উত্তর ২৪ পরগনায় হাড়োয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া করলেন স্থানীয় বাসিন্দারা। 

কোথাও তৃণমূল বিধায়কের ছবিতে মারা হল জুতো-ঝাঁটা, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে ছোড়া হল ডিম, কোথাও আবার জামা খুলে মারা হল তৃণমূল কাউন্সিলরকে। দিকে দিকে প্রাক্তন শাসক দলের নেতা-বিধায়কদের বিরুদ্ধে উপচে পড়ছে ক্ষোভ। হাওড়ার বাগনানের ৪ বারের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন। তাঁর বিরুদ্ধে তোলাবাজি... হুমকি... নির্যাতন... মারাত্মক সব অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। 

'বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি', সুরুচি সঙ্ঘের সামনের গুচ্ছ গুচ্ছ পোস্টার 

উত্তর ২৪ পরগনার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়, হাড়োয়ার তৃণমূল বিধায়ক, আব্দুল মাতিনকে তাড়া করলেন স্থানীয় বাসিন্দারা। গাড়ি লক্ষ্য় করে ছোড়া হল জুতো। বিধাননগরে, তল্লাশিতে নিয়ে আসা হলে, ধৃত তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য় করে ছোড়া হল ডিম। উঠল চোর স্লোগান। উত্তর দমদম পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়ি গিয়ে মারধর করা হল। এরই মধ্য়ে, দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে প্রাক্তন মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর সরকারি ত্রাণসামগ্রী। 

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে, প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি লাগোয়া এই গোডাউন থেকে উদ্ধার হয় রাশি রাশি ত্রাণ সামগ্রী। ভোটের আগে বাড়িতে বোমা মজুতের অভিযোগে ধৃত, নন্দীগ্রামের তৃণমূল নেতাকে লক্ষ্য় করেও ছোড়া হল ডিম... উঠল চোর স্লোগান। 

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূল নেতাদের উপর সাধারণ মানুষের জনরোষ আছড়ে পড়ছে। সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়া হয়। সেই শুরু। তারপর থেকে একাধিক তৃণমূল নেতা, যারা বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছে, তাদের উপর ডিম ছোড়া হয়েছে। এছাড়াও 'চোর চোর' স্লোগান তো রয়েইছে। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও শুনতে হয়েছে এই 'চোর চোর' স্লোগান। 

'ছোট লালবাড়ির সংঘাত', মেয়র বনাম পুর কমিশনারের লড়াই, হার মেনেই কি ইস্তফা ফিরহাদের ? 

রাজ্যে নতুন সরকার আসার পরই ব্যাপক পুলিশি অভিযান শুরু হয়েছে জেলায় জেলায়। আর তারপরেই সামনে এসেছে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধারের একের পর এক খবর। ত্রাণের ত্রিপল, শাড়ি, বাচ্চাদের স্কুলের পোশাক - বাদ যায়নি কিছুই। একাধিক তৃণমূল নেতার অফিস-বাড়ি থেকে উদ্ধার হয়েছে এইসব ত্রাণ সামগ্রী। গ্রেফতার হয়েছেন কয়েকজন প্রাক্তন তৃণমূল বিধায়কও। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
Chorbagan Stampede: চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget