এক্সপ্লোর

Firhad Hakim: 'ছোট লালবাড়ির সংঘাত', মেয়র বনাম পুর কমিশনারের লড়াই, হার মেনেই কি ইস্তফা ফিরহাদের ?

Firhad Hakim Resignation: রাজ্যের ক্ষমতা হারানোর পাশাপাশি শুক্রবার কলকাতার ছোট লালবাড়িতেও তৃণমূল জমানা কার্যত শেষ হয়ে গেল। কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম।

কলকাতা : কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। বললেন, একসময় দাপটের সঙ্গে চালিয়েছি। নিজেই পুরমন্ত্রী, নিজেই মেয়র। এখন আর সেটা সম্ভব হচ্ছে না। পাল্টা কটাক্ষ করে সজল ঘোষ বলেন, ডিম যাতে না খেতে হয় তার জন্য একটা এসকেপ রুট। আর এসবের মধ্যেই উঠে আসছে সদ্য পদত্যাগী মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে পুর কমিশনার স্মিতা পাণ্ডের সংঘাত। 

রাজ্যের ক্ষমতা হারানোর পাশাপাশি শুক্রবার কলকাতার ছোট লালবাড়িতেও তৃণমূল জমানা কার্যত শেষ হয়ে গেল। কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। আর এই আবহে অনেকেই বলছেন, মেয়র বনাম পুর কমিশনারের লড়াইয়ে, শেষ পর্যন্ত হার মানতে হল ফিরহাদ হাকিমকেই। দু'পক্ষের সংঘাতের সূত্রপাত, ১২ মে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের ঠিক ৮ দিন পরে। তিলজলায় অগ্নিকাণ্ডের পর কড়া অবস্থান নেয় রাজ্যের নতুন সরকার। বেআইনি নির্মাণ ভাঙতে বাংলায় নামে বুলডোজার। এরপরের কয়েকদিনে একাধিক জায়গায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুলডোজার নামে কলকাতার রাস্তায়। সূত্রের দাবি, এর কোনওটার সম্পর্কেই মেয়র ফিরহাদ হামিকের সঙ্গে কোনও আলোচনা হয়নি। 

সওকত গ্রেফতার হতেই বড় অভিযানে বেঙ্গল STF, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, জারি তল্লাশি 

পুরসভা সূত্রে জানা যায়, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মেয়র ফিরহাদ হাকিমের। এই আবহে ১৮ মে, কলকাতা পুরসভায় পুর-কমিশনার অনুপস্থিত থাকায় বাতিল হয়ে যায় মেয়র পরিষদদের বৈঠক। আর সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর কোম্পানি ও পরিবারের একাধিক ঠিকানায় ১৭টা নোটিস পাঠিয়ে দেয় কলকাতা পুরসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস পাঠানো নিয়ে সরাসরি মেয়রের সামনে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, মেয়র বলেন, অভিষেককে নোটিস পাঠানোর বিষয়ে তিনি কিছুই জানেন না। 

৫০ হাজার ত্রিপল উদ্ধার তৃণমূল নেতার বাড়ি থেকে, এত পরিমাণ ত্রিপল কীভাবে মজুত করা হল 

এরপর ২২ মে শুক্রবার অধিবেশন কক্ষ না খোলা নিয়ে একপ্রস্থ নাটক হয়। এই সংঘাতের আবহেই শুরু হয় পদত্যাগের হিড়িক। প্রথমে ইস্তফা দেন ৯ নম্বর বরোর চেয়ারপার্সন ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। ১২ নম্বর বরোর চেয়ারম্য়ান পদ থেকে ইস্তফা দেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। মিউনিসিপাল অ্য়াকাউন্টস কমিটির সদস্য়পদ ত্যাগ করেন ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। শেষে ইস্তফা দেন মেয়র পারিষদ নিকাশি ও ১১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক সিং। 

২০০৫ ব্যাচের আইএএস অফিসার স্মিতা পান্ডেকে ভোটের আগে ১৮ মার্চ কলকাতা পুরসভার কমিশনার এবং কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিক হিসেবে নিয়োগ করে নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যে পালা বদলের পর থেকেই মেয়র নয়, পুরসভার অধিকাংশ অফিসারই কমিশনার স্মিতা পান্ডের কথামতো চলছিলেন। সবমিলিয়ে কলকাতা পুরসভায় তৃণমূল জমানা কার্যত শেষ। 

Advertisement

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
Advertisement

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget