এক্সপ্লোর

FIR Against Suvendu: শুভেন্দুর টি-শার্টে 'চোর'! থানায় গেল তৃণমূল

TMC FIR: বাংলার মানুষের ভাবাবেগে আঘাতের অভিযোগও এনেছে তৃণমূল।

কলকাতা: চোর স্লোগান লেখা টি শার্ট পরে অবস্থান বিক্ষোভ। তার জেরে ফের শুভেন্দু অধিকারীর (Sujvendu Adhikari) বিরুদ্ধে থানায় গেল তৃণমূল। জাতীয় সঙ্গীত 'অবমাননা' পর এবার চোর স্লোগান লেখা টিশার্ট (Tshirt Controversy) নিয়ে নালিশ।

তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারী-সহ বাকি বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। রাজ্যের শাসক দলের অভিযোগ,  মুখ্যমন্ত্রীর (Chief Minister) চেয়ারকে অসম্মান করা হয়েছে এমন কাজ করে। বাংলার মানুষের ভাবাবেগে আঘাতের অভিযোগও এনেছে তৃণমূল। এই অভিযোগকে এফআইআর হিসেবে বিবেচনা করার দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূল বিধায়ক হিসেবে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের চন্দ্রিমা ভটাচার্য।

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'আমি একটু স্মরণ করে দিতে চাই মাননীয়া মুখ্যমন্ত্রীকে। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে হরিদাস পাল বলেছিলেন, কোমরে দড়ি দিয়ে ঘোরানোর কথা বলেছিলেন, সেদিন প্রধানমন্ত্রীর চেয়ারের সৌজন্যতার কথা মনে ছিল না?' তাঁর দাবি, যে টি-শার্ট পরা হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরূপ প্রকাশ করা হয়েছে। এতে রেগে যাওয়ার কিছু নেই বলে তাঁর দাবি। শঙ্কর ঘোষ বলেন, 'ওঁর মন্ত্রিসভার সদস্যরা জেলে যাচ্ছেন। কথায় রয়েছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সবাই সৎ আর উনি অসৎ, এটা কীভাবে হয়?' 

সকালেই শুভেন্দুর তোপ:
প্রথম থেকেই বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দুর্নীতি ইস্যুতেই আক্রমণ করে এসেছেন শুভেন্দু অধিকারী। রেড রোডের সভায় এদিন 'মমতা চোর' লেখা টি-শার্ট পরে অবস্থান বিক্ষোভে বসেন শুভেন্দু অধিকারী এবং তাঁর সঙ্গী বিজেপি বিধায়করা। এদিনও সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আসল চোরেরা জেলে যাবে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় সর্বংশে জেলে যাবেন।' শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, প্রশাসনিক আধিকারিকদেরও নিশানা করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, 'প্রথম জেলে যাবেন হিঙ্গলগঞ্জের বিডিও। মিড ডে মিলের টাকা থেকে কম্বল বিতরণ করেছেন। জেলে যেতে হবে রামপুরহাটের বিডিও-কে। মোদিজি বলেছেন, দরকার হলে ১ লক্ষ যুবক-যুবতীকে এজেন্সিতে নিয়োগ করব। একটা চোরকেও আমি বাইরে রাখব না। মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, চোর বললেও তাঁর কিছু যায় আসে না। আমার মুখ বন্ধ করতে পারবেন না'। এদিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন,'গতবছর সাড়ে ৫ মাস আমাকে বিধানসভার বাইরে রেখেছিল। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চোর স্লোগান শোনানোর ২ মিনিটের মধ্যে বহিষ্কার করা হয়। আগে থেকেই সব ঠিক করা ছিল।' শুভেন্দুর কটাক্ষ, 'এই মুখ্যমন্ত্রীর আসল স্বরূপ বিধানসভায় প্রকাশ করে দিয়েছি। সেই জন্য শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে।'

আরও পড়ুন: 'যাঁকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে, সেই বেশি চিল্লাচ্ছে', কটাক্ষ অভিষেকের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget