এক্সপ্লোর

Abhishek Banerjee: 'যাঁকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে, সেই বেশি চিল্লাচ্ছে', কটাক্ষ অভিষেকের

Abhishek Attacks Suvendu: নারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতার করা হয়নি, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

কলকাতা: প্রথম থেকেই নানা দুর্নীতির প্রসঙ্গ তুলে টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে আক্রমণ করে এসেছেন শুভেন্দু অধিকারী। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেই দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বারবার। তার মুখ্যমন্ত্রীকে চোর বলা নিয়ে তুমুল বিতণ্ডা হয়েছে। বিধানসভা থেকে সাসপেন্ডও করা হয়েছে। তারপরেও ওই লাইনে মমতাকে আক্রমণ শানিয়ে যাচ্ছেন শুভেন্দু (Suvendu Adhikari)। আর ওই প্রসঙ্গ তুলে এবার শুভেন্দু ও গোটা বিজেপিকেই তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, টেনে আনলেন নারদা প্রসঙ্গও (Narada Scam)।

এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, 'যে সবথেকে বেশি চেল্লাচ্ছে। তাঁকে টিভির পর্দায় হাত পেতে কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে। সে চোর চোর করে চেল্লাচ্ছে।' পকেটমার বলে কটাক্ষও করেছেন তিনি। অভিষেক বলেন, 'আমরা ছোটবেলায় শুনতাম পকেটমার হইতে সাবধান। রাস্তায় ভিড়ে, বাসে যে চুরি করে সে কিছুটা দৌড়ে পালিয়ে গিয়ে চোর চোর বলে চিল্লায়। বাঙালি ভাবলে মেলাতে পারবে। বিজেপির নেতারা পকেটমার। তৃণমূলের যাঁদের চোর বলছে তাঁদের টিভির পর্দায় দেখা যায়নি।'

নারদা কাণ্ডে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের সবাইকে ধরার জন্য আগেও চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তিনি। এদিনও তিনি বলেন, 'আমি তো বলেছি নারদায় যাঁরা যুক্ত রয়েছে, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরে সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম, মদন মিত্রকে গ্রেফতার করা হল। নারদার মুখ্য চরিত্রে শুভেন্দু অধিকারী, তাঁকে কেন গ্রেফতার করা হবে না।' অভিষেক টেনে এনেছেন নরেন্দ্র মোদির প্রসঙ্গও। তিনি বলেন, 'মোদি বলছে না খাউঙ্গা, না খানে দুঙ্গা। যে কাগজে মুড়িয়ে টাকা সে বিজেপিতে গিয়েছে বলে ধোয়া তুলসিপাতা নাকি। ওঁরা নিজেরাও জানে ওঁরা কতবড় চোর।'

সম্প্রতি নারদা-সংক্রান্ত মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়, ববি হাকিমরা। সেইদিনই মুখ খুলেছিলেন শোভন, বলেছিলেন চক্রান্তের কথা। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বলেছিলেন,'আজকে আমরা ৬ বছর ধরে একটা চক্রান্তের শিকার। আজ ৬ বছর ধরে আমরা কোর্টে অ্যাটেন্ড করে যাচ্ছি। কিন্তু যারা, আরও মানুষজন আছে, আরও রাজনৈতিক নেতা আছে, তাদের অবস্থান কোথায়?' মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, 'এটা নিয়ে আমি কিছু বলব না। সত্য একদিন সামনে আসবেই।' তারপর এদিন শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানাতে নারদ কাণ্ডের প্রসঙ্গ তোলেন তিনি। 

আরও পড়ুন: 'মোদিকে হঠাতে হলে মমতাকে ৫ বার জন্মাতে হবে', তোপ শুভেন্দুর

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget