এক্সপ্লোর

Sandeshkhali Chaos : হার্টের অসুখ, ছিলেন ICU তে, 'সন্দেশখালির অজিত নই'...হাসপাতালের বেডেই করজোড়ে বললেন MLA অজিত

Ajit Maity Video Message: সন্দেশখালিকাণ্ডে যে অজিত মাইতি  গ্রেফতার হয়েছেন, তাঁর সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে তাঁকে। কোথাও কোথাও তাঁর ছবিও ব্যবহার হয়ে গিয়েছে। তাই তাঁর এই ভিডিও- বার্তা। 

কলকাতা : নাম বিভ্রাট । তিনিও অজিত মাইতি। তিনি বিধায়ক। দল তৃণমূলই। কিন্তু তিনি সেই অজিত নন, যে অজিতের বিরুদ্ধে হাতে ঝাঁটা-লাঠি তুলে নিয়েছিল সন্দেশখালি। যাঁর গ্রেফতারির দাবিতে উত্তাপ ছড়িয়েছিল সন্দেশখালিতে। নিজের দলেরই এক নেতার সঙ্গে হবহু এক নাম হওয়ার হ্যাপা হোপাতে হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল নেতা ও বিধায়ককে। 

বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। আর সেখান থেকেই  ভিডিও বার্তা দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল নেতা ও বিধায়কের। তিনি উদ্বেগপ্রকাশ করেছেন যে, সন্দেশখালিকাণ্ডে যে অজিত মাইতি  গ্রেফতার হয়েছেন, তাঁর সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে তাঁকে। কোথাও কোথাও তাঁর ছবিও ব্যবহার হয়ে গিয়েছে। তাই তাঁর এই ভিডিও- বার্তা। 

বিধায়ক অজিত মাইতির বার্তা, এই ভ্রান্তিতে তিনি অস্বস্তিতে।  সামাজিক ভাবে তিনি বিব্রত। কী বলেছেন বিধায়ক?  

বিধায়ক অজিত মাইতিকে ভিডিও দেখা গিয়েছে , তিনি শুয়ে রয়েছেন। জানিয়েছেন, গত ১৫-২০ দিন ধরে তিনি অসুস্থ। গত ৮ দিন ধরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি।  একেবারেই শয্য়াশায়ী । হার্ট সংক্রান্ত কিছু সমস্যা আছে তাঁর। অপারেশনও হয়েছে। সবেই আইসিইউ থেকে জেনারেল বেডে ট্রান্সফার করা হয়েছে। এরই মধ্যে তিনি জানতে পেরেছেন এই নাম সংক্রান্ত ভ্রান্তির কথা। 

তিনি স্পষ্টতই জানিয়েছেন, তিনি সন্দেশখালি যাওয়া তো দূরের কথা, সন্দেশখালির তৃণমূলের সঙ্গে যুক্ত নন। তিনি কোনও অঞ্চল সভাপতি নন, তিনি এক অখণ্ড জেলা তৃণমূলের সভাপতি ছিলেন। এবং তিনি বিধায়ক। পরিচিত মুখ বা নাম অনেকের কাছে। উপরন্তু তিনি হাসপাতালে ভর্তি। ডাক্তাররা কবে ছাড়বেন, তাও জানেন না তিনি। তাই এই প্রচারটা ভ্রমবশত কেউ কেউ করে থাকতে পারে। কিংবা কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবেও এটা করে থাকতে পারেন। তাই তিনি এই ভ্রম সংশোধনের অনুরোধ জানিয়েছেন। 
 
এর পরেও যদি কেউ প্রচার করেন তাঁর ছবি দিয়ে, তাহলে তিনি ধরে নেবেন কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই কাজ করছেন। সবশেষে তিনি হাত জোড় করে অনুরোধ জানিয়েছেন, ভুল ছবি ব্যবহার না করার জন্য। 

সন্দেশখালির তৃণমূল নেতা অজিত মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার জনতার তাড়া খেয়ে পালিয়ে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নেন অপসারিত বেড়মজুরের তৃণমূল অঞ্চল সভাপতি। এর প্রায় ৫ ঘণ্টার মধ্য়ে তাঁকে আটক করে পুলিশ। আটকের কয়েক ঘণ্টার মধ্য়েই গ্রেফতার করা হয় তাঁকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget