এক্সপ্লোর

Humayun Kabir : 'ছেলেকে দেখলেই মেয়েটার কথা মনে পড়ে', এবার পুজোয় ঠাকুর দেখতেও যাবেন না তৃণমূলের এই বিধায়ক

মুর্শিবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ন কবীর যখন মাঝেমাঝেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছেন, তখন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর কিন্তু একেবারেই তাঁর বক্তব্য়ের সঙ্গে সহমত নন।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : আর জি কর-কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার বার্তা দিয়েছেন। তার মধ্যেই এবার শাসক দলের বিধায়কের গলায় উৎসব বিমুখতা। প্রাক্তন আইপিএস অফিসার ও ডেবরার বিধায়ক হুমায়ন কবীরের কথায় অস্বস্তি বাড়ল তৃণমূলের। আর জি কর-কাণ্ডে চরম অস্বস্তিতে তৃণমূল সরকার। প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন আইপিএস অফিসার ও ডেবরার বিধায়ক হুমায়ন কবীরের কথায় অস্বস্তি আরও বাড়তে পারে। বললেন, 'নতুন জামা কাপড় কিনিনি নিজের জন্য। মেয়েটির কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেছে। ' মুর্শিবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ন কবীর যখন মাঝেমাঝেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছেন, তখন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর কিন্তু একেবারেই তাঁর বক্তব্য়ের সঙ্গে সহমত নন।

আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে খুন-ধর্ষণের প্রতিবাদে উত্তাল কলকাতা, জেলা ও দেশ। বিদেশের মাটিতেও উঠেছে বিচার চেয়ে প্রতিবাদের ঢেউ। তার মধ্যেই সম্প্রতি মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তা ঘিরে বিতর্কের ঝড় ওঠে। তিনি বলেন, '১ মাস তো হয়ে গেল। আজকে ৯ তারিখ। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন। উৎসবে ফিরে আসুন।' এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পক্ষ - বিপক্ষ যুক্তিতে সরগরম হয়ে ওঠে রাজনীতি থেকে নেটপাড়া। 

এরই মধ্যে তাঁরই দলের বিধায়ক বলছেন, 'ঠাকুর দেখতেও বেরোবে না এবার। আমার ছেলে ডাক্তার। একই বয়সী হয়তো, একটু আগে পাশ করে বেরিয়েছে। ওকে দেখলেই মেয়েটার কথা মনে পড়ে। সব সময় মনে পড়ছে। কোথায় এটা চিনচিন করে কষ্ট হয়। পুজোর সময় পাজামা পাঞ্জাবি কিনি।  ধুতি পরি। এবার কিছুই কিনব না । ভালো লাগছে না একদম।' 

প্রাক্তন আইপিএস ও ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'তৃতীয় বর্ষের পুজোতে নেই তিলোত্তমা। দুই মায়ের চোখে জল, ভারাক্রান্ত মন। আনন্দ আর নতুন জামাকাপড় বাদ।' 

 প্রাক্তন আইপিএস ও তৃণমূল বিধায়ক আরও বলেছেন, 'জনপ্রতিনিধি হিসেবে কার্ড পাঠাতে হয়। শুভেচ্ছা পাঠাতে হয়। ওগুলো হয়তো করব। কিন্তু ভেতর থেকে একটা কষ্ট আছে এবার। একদম ব্যক্তিগত কষ্ট। যখন ছেলেকে দেখি মেয়েটার কথা মনে পড়ে। ছেলে ক্যালকাটা মেডিকেল কলেজে পড়ত। ' 

lতিনি আরও বললেন, 'মুর্শিদাবাদের আর এক হুমায়ুন কবিরের মতো ওভাবে বলতে পারি না আমি। ওনার কথাবার্তার সমর্থন করি না। তবে আমিও আপিল করব, কাজে ফিরুন । আমাদের যা বিচার ব্যবস্থা, তাতে সময় লাগবে। বিচার ওভারনাইট হয় না, ডাক্তারবাবুরা যেটা চাইছেন। আমার আর এক নেমশেক যেভাবে বলছে,  আমি সেভাবে অবশ্যই বলব না। আইনটা আমি বুঝি। আমার মনে হয়, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুন।  উৎসবের নাও ফিরতে পারো, কাজে ফেরো।' 

আরও পড়ুন: পুজোর মুখে ফের ভারী বৃষ্টি কলকাতা-সহ জেলায়, উৎসবের আমেজ কি মাটি হবে দুর্যোগে? আবহাওয়া দফতর যা বলছে...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget