এক্সপ্লোর

West Bengal Weather Updates: পুজোর মুখে ফের ভারী বৃষ্টি কলকাতা-সহ জেলায়, উৎসবের আমেজ কি মাটি হবে দুর্যোগে? আবহাওয়া দফতর যা বলছে...

Kolkata Weather Updates: আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শহর কলকাতা থেকে রাজ্যের অন্য জেলায় পুজোর মুখে ফের বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন, উত্তরবঙ্গও ভারী বৃষ্টিতে ভিজবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। (West Bengal Weather Updates)

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া প্রভাবে আগামী কাল নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। পাশাপাশি, উত্তর-পূর্ব ভারতে মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। ফলে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (Kolkata Weather Updates)

এমন পরিস্থিতিতে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টি হতে পারে পাহাড়েও। পুজোর পরই রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।এমনিতেই বৃহস্পতিবার দুপুর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শুক্র এবং শনিতে এই বৃষ্টি বাড়তে পারে। আকাশও মেঘলা থাকতে পারে শনিবার পর্যন্ত। পরবর্তী সপ্তাহে পরিস্থিতি কেমন থাকে, সেদিকে নজর রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে পুজোর মুখে নিম্নচাপ এবং ভারী বৃষ্টি চিন্তা বাড়িয়েছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।কলকাতা-সহ সব জেলাতেই বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টি হতে পারে কয়েক পশলাও। শনিবারও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুতের প্রকোপও থাকবে। রবিবার বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কিছুটা কমবে। তবে বিক্ষিপ্ত ভাবে দু'-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকবে আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকতে পারে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে  উত্তরবঙ্গের বাকি সব জেলাতেও। শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই দুই জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির তিন জেলাতে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 

শনিবার আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত, হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাতে। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। ক্রমে কর্মে অবস্থার উন্নতি হতে পারে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমবে ওই দিন থেকে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও, পুজো চলাকালীন বিক্ষিপ্ত ভাবেই দু'-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোয় ভারী বা একনাগাড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

সেরা শিরোনাম

West Bengal News Live Update: উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
Suvendu Adhikari : 'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
কলকাতার NRS হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা, X-RAY রুমেই ভেঙে পড়ল ছাদ
কলকাতার NRS হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা, X-RAY রুমেই ভেঙে পড়ল ছাদ
Road Accident: শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে
শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে

ভিডিও

Sovandeb on NCPI | সংবিধান দিবসে এনসিপিআই-কে একহাত নিলেন শোভনদেব, কী বললেন? #constitutionday
Biswajit Basu |গার্ডেনরিচে একাধিক বহুতল ঘিরে অভিযোগ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন হাজির
Siliguri News: শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ, জখম OC, ১ পুলিশকর্মী
Nitin Gadkari :
Suvendu Adhikari | 'আপনি দু'হাত তুলে আমাদের আশীর্বাদ করুন, সরকার পাশে আছে', মুখ্যমন্ত্রীর বার্তা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget