এক্সপ্লোর

Madan Mitra Update: পথ দুর্ঘটনায় আহত মদন মিত্র, ধাতস্থ হয়ে বললেন, ‘খুব জোর বেঁচে গিয়েছি’

Madan Mitra Update: বাইক চালিয়ে বেলঘরিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাইক থেকে পড়ে গিয়ে আহত হন মদন মিত্র।

কলকাতা: নেটমাধ্যমে অনুরাগীদের কখনও নিরাশ করেন না তিনি। কখন কোথায় যাচ্ছেন, কী করছে, ভিডিয়ো আপলোড করে তা জানাতে থাকেন সর্ব ক্ষণ। শুক্রবারও তার অন্যথা হয়নি। একটি অনুষ্ঠান থেকে ভিডিয়ো আপলোড করেছিলেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। কিন্ত তার পরই জানা গেল পথ দুর্ঘটনায় আহত হয়েছেন জোড়াফুলের ‘রঙিন ছেলে’ মদন। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন তিনি। 

এ দিন মোটরসাইকেল চালিয়ে বেলঘরিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মদন। সেই সময়ই পথ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে চোট পান। সমর্থকরা তড়িঘড়ি উদ্ধার করেন তাঁকে। চেয়ারে বসিয়ে সেবা-শূশ্রূষা করা হয়। এবিপি আনন্দের ক্যামেরায় আহত অবস্থায় চেয়ারে থাকতে দেখা গিয়েছে। হাঁটুর কাছে ব্যান্ডেজ করা হয়েছে তাঁর। 

আরও পড়ুন: Rail Accident: দোমহনির রেল দুর্ঘটনাস্থলে 'ভূতের ভয়', কুসংস্কার বলে দাবি বিজ্ঞান মঞ্চের

দুর্ঘটনার কথা জানাতে গিয়ে এবিপি আনন্দকে মদন বলেন, ‘‘খুব জোর বেঁচে গিয়েছি। মাথাটা পিছনের চাকা আর সামনের চাকার মাঝে পড়ে গিয়েছিল। এক বার এগোলেই বিপদ ঘটে যেত। তাই মাথা বার করার চেষ্টা করি প্রথমেই। প্রচণ্ড পেয়ে গিয়েছিলাম।’’ দুর্ঘটনায় চোখের ক্ষতি হতে পার বলেও আশঙ্কা প্রকাশ করেন মদন। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা যদিও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে মদন রক্ষা পেয়েছেন, তাতেই খুশি তাঁর সমর্থক এবং অনুরাগীরা।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর দায়ের করা মামলায় এ দিনই অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে মদনের। তার পরেই এই দুর্ঘটনা। 

অন্য দিকে, এ দিনই প্রায় দু’বছর ধরে বন্ধ থাকা খিদিরপুর রুটে ট্রাম চলাচল ফের চালু করার আশ্বাস দেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন। তিনি জানান, শীঘ্রই এই বিষয়ে পরিবহণমন্ত্রীকে রিপোর্ট দেবেন তিনি। ২০২০ সালের মে মাসে আমফানের জেরে খিদিরপুর রুটে অধিকাংশ ক্ষেত্রেই ট্রামের ওভারহেডের তার ছিড়ে যায়। তারপর থেকেই এই রুটে ট্রাম চলাচল বন্ধ ছিল। ফের ট্রাম পরিষেবা শুরুর দাবিতে বিক্ষোভও হয়।

সেরা শিরোনাম

Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Durga Puja 2026: দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget