এক্সপ্লোর

Tapas Saha:দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক

TMC MLA Of Tehatta:ফের বিস্ফোরক তেহট্টের তৃণমূল বিধায়ক। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাপস সাহা। বললেন, ‘সামনে পঞ্চায়েত ভোট। সকলে নিজেকে নিয়ে ব্যস্ত। জেলা সভাপতি বা কোঅর্ডিনেটর, কেউই আসেন না।‘

নদিয়া: ফের বিস্ফোরক তেহট্টের তৃণমূল বিধায়ক (TMC MLA)। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাপস সাহা (Tapas Saha)। বললেন, ‘সামনে পঞ্চায়েত ভোট। সকলে নিজেকে নিয়ে ব্যস্ত। জেলা সভাপতি বা কোঅর্ডিনেটর, কেউই আসেন না। কারও কোনও হেলদোল নেই, এই সিস্টেমটা ভাল নয়। তবে তেহট্টে আমি দলের মুখরক্ষা করব।’

ফিরহাদ হাকিমকে জবাব...
ফিরহাদ হাকিমকেও জবাব দিয়েছেন তেহট্টের তৃণমূল বিধায়ক। বলেছেন, ‘খুব ভাল কথা বলেছেন ফিরহাদ। আমার সম্পর্কে জেনে থাকলে সঠিক কথা বলেছেন। আমার জিনিস আমাকেই বুঝে নিতে হবে, এই বিষয়ে আমি একমত। দলের থেকে কোনও সহযোগিতা আশা করি না।’ ঠিক কী বলেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ? 'অন্যায় না করলে বুকে বল নিয়ে পরিস্থিতির সম্মুখীন হতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে’, বার্তা ছিল তাঁর। সেই কথার প্রেক্ষিতেই জবাব দিলেন তাপস সাহা। 

এখনও পর্যন্ত যা...
এদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার পাশাপাশি রয়েছে তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সন্দেহের কারণ, প্রবীরের অ্যাকাউন্টে ২ মাসে ২ কোটিরও বেশি টাকার লেনদেন রয়েছে, দাবি সিবিআই সূত্রে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে আরও খবর, ২০২২-এর ১৬ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল, এই ২ মাসে প্রবীরের একটি অ্যাকাউন্টেই ঢুকেছিল ১ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার টাকা।তৃণমূল বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়কের আরেকটি অ্যাকাউন্টে ৬১ লক্ষ ৯৯ হাজার টাকা ঢুকেছিল। কী কারণে প্রবীর কয়ালের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা ঢুকল, তা খতিয়ে দেখছে সিবিআই। সূত্রের খবর, এর পাশাপাশি, কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে বিধায়ক তাপস সাহার ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সিবিআইয়ের অনুমান, আপ্ত সহায়ককে সামনে রেখে বকলমে নিয়োগ দুর্নীতির চক্র ফেঁদে বসেছিলেন তাপসই। এ নিয়ে আরও তথ্য জানতে রাজ্য দুর্নীতিদমন শাখার তদন্তকারী অফিসারদের সঙ্গেও সিবিআই আধিকারিকদের কথা বলার সম্ভাবনা রয়েছে। তবে এসবের মধ্যেই অন্য ছবি দেখা গেল বিধায়কের বাড়িতে। ১৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি সেরে সিবিআই বেরোনোর পরই তাঁর বাড়িতে ভুরিভোজ হল।
শনিবার সন্ধ্যায় সেখানে খাওয়াদাওয়ার আসর বসেছিল। তৃণমূল বিধায়কের বাড়িতে কব্জি ডুবিয়ে খেলেন দলীয় কর্মী-সমর্থকরা। ভুরিভোজের তদারকিতে ছিলেন স্বয়ং তেহট্টের বিধায়ক। পরে সেই ছবি ভাইরালও হয়। 

আরও পড়ুন:নমাজ শেষ হতেই দুর্গার বায়না, খুশির ইদে সম্প্রীতির ছোঁয়া মহানগরে

 

 

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
Kolkata News: ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
Koustav Bagchi: 'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?
'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget