এক্সপ্লোর

Kolkata News: নমাজ শেষ হতেই দুর্গার বায়না, খুশির ইদে সম্প্রীতির ছোঁয়া মহানগরে

Khidirpur News: খুশির ইদে মন ভাল করে দেওয়া এই ছবি ধরা পড়ল খিদিরপুরে। আবহমান সম্প্রীতির সাক্ষী থাকল মহানগর।

সঞ্চয়ন মিত্র ও প্রবীর চক্রবর্তী, কলকাতা: খুশির ইদে (Eid Celebration) মাতোয়ারা গোটা দেশ। সম্প্রীতি, শান্তির বার্তা ভেসে আসছে চারিদিক থেকে। তবে শুধু কথায় নয়, তা কাজে করে দেখাল খিদিরপুর সর্বজনীন দুর্গোৎসব সমিতি (Durga Puja)। শনিবার ইদের দিন সম্প্রীতির নজির গড়ল তারা। ইদের নমাজ পাঠ শেষ করে দুর্গাপুজোর প্রতিমার বায়না দিলেন নাসির আহমেদ। ভেদাভেদ নয়, ভালবাসাই বাংলার উৎসবের মূল মন্ত্র, তা প্রমাণ করলেন খিদিরপুরের বাসিন্দারা (Kolkata News)। 

আবহমান সম্প্রীতির সাক্ষী থাকল মহানগর

খুশির ইদে মন ভাল করে দেওয়া এই ছবি ধরা পড়ল খিদিরপুরে। আবহমান সম্প্রীতির সাক্ষী থাকল মহানগর। এ বছর ৯৭ বছরে পদার্পণ করছে খিদিরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। খিদিরপুরে বরাবরই পাশাপাশি থাকেন হিন্দু-মুসলিম, এই দুই সম্প্রদায়ই। যে কোনও উৎসবে, পার্বণে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন সকলে মিলে। 

খিদিরপুরের মনসাতলা লেন। এখানে অর্চনাদের পাশেই থাকেন আয়েশারা। ইদের দিনে আশরফের সঙ্গে কোলাকুলি সারেন আশিস। ইফতিকারের বাড়িতে পৌঁছে যায় বিজয়ার মিষ্টি। বছরের পর বছর একসঙ্গে বাঁচা, হাতে হাত ধরে চলা। শামিল হওয়া পরস্পরের পার্বণে। এবার খুশির ইদে সেই বন্ধন আরও জোরদার করার উদ্যোগ নিল খিদিরপুর সর্বজনীন দুর্গোৎসব সমিতি। এলাকার এক মুসলিম ভাইয়ের হাত দিয়ে দুর্গাপুজোর প্রতিমা বায়না করলেন পুজোর আয়োজকরা। বিভেদ ভুলে সম্প্রীতির বার্তা দিতেই এই প্রচেষ্টা বলে তাঁরা জানিয়েছেন।


Kolkata News: নমাজ শেষ হতেই দুর্গার বায়না, খুশির ইদে সম্প্রীতির ছোঁয়া মহানগরে

দুর্গাপ্রতিমার বায়না

আরও পড়ুন:DA: নবান্নের বৈঠক ব্যর্থ, লাগাতার ধর্মঘট ও ডিজিটাল অসহযোগিতার মেয়াদ বাড়ানোর হুঁশিয়ারি

শনিবার ইদ উপলক্ষে রেড রোডেো প্রতি বছরের মতো নমাজের আয়োজন হয়। তার আগে সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সম্প্রীতির বার্তাই দেন তাঁরা। মমতাকে বলতে শোনা যায়, "নিজের জীবন দিতে রাজি আছি আমি। কিন্তু দেশকে টুকরো হতে দেব না।" 

সম্প্রীতিই বাংলার উৎসবের মূল মন্ত্র, মনে করাল খিদিরপুর

অভিষেকও বাংলার সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দেন। ইদ হোক বা অন্য কোনও উপলক্ষ্য়, উৎসবে বাংলা কখনওই ভেদাভেদ করেনি বলে জানান তিনি। বাংলার এই শান্তি এবং সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। ধর্ম নয়, সম্প্রীতিই বাংলার উৎসবের মূল মন্ত্র, ইদের দিন তা আরও একবার মনে করাল খিদিরপুরের এই পুজো কমিটিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget