এক্সপ্লোর

Kolkata News : তৃণমূল কর্মীর মা-ভাইকেই ছুরির কোপ 'তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠের'

অভিযুক্ত সৌরভ দাস বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের ঘনিষ্ঠ রাজু নস্করের শাগরেদ। অন্যদিকে, বাপি দাস ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অলোক দাসের ঘনিষ্ঠ।

অণির্বাণ বিশ্বাস, আবির দত্ত: এবার খাস কলকাতার বুকে বেলেঘাটায়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ফের হামলার অভিযোগ উঠল। ৩৪ নম্বর ওয়ার্ডের রাসমণি বাজার এলাকায়, তৃণমূলকর্মীর মা ও ভাইকে কোপানোর অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, সোমবার তৃণমূলকর্মী বাপি দাসের বাড়িতে চড়াও হন সৌরভ দাস। বাপিকে বাড়িতে না পেয়ে কোপানো হয় তার মা ও ভাইকে। তৃণমূল কর্মীর বাড়িতে ছুরি নিয়ে হামলার ঘটনায় অভিযোগের তিরও তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠের শাকরেদের বিরুদ্ধে। এলাকা দখলের লড়াই , এমনটাই দাবি স্থানীয়দের। আর এই ঘটনায় স্বাভাবিক ভাবেই থমথমে বেলেঘাটা। অভিযুক্ত সৌরভ দাস বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের ঘনিষ্ঠ রাজু নস্করের শাগরেদ। অন্যদিকে, বাপি দাস ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অলোক দাসের ঘনিষ্ঠ।                         

তৃণমূল কর্মী বাপি দাসের অভিযোগ, গতকাল বাড়িতে চড়াও হয়ে তাঁকে না পেয়ে তাঁর মা-ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় রাজুর শাগরেদ সৌরভ দাস। যদিও রাজুর দাবি, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। একই দাবি করেছে বেলেঘাটা থানার পুলিশ।  তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ রাজু নস্করের বক্তব্য, 'আমি সারাদিন সরস্বতী পুজোয় ব্যস্ত ছিলাম। যতদূর জানি যারা আক্রান্ত হয়েছে তাঁদের সঙ্গে সৌরভের সম্পর্ক কাকা-ভাইপোর। ফলে বিষয়টি পারিবারিক। রাজনীতির কোনও সম্পর্ক নেই।' বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনায় সৌরভ দাসকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ।                                        

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dharmatala NEET Protest Chaos: কীভাবে তাণ্ডব? পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে, খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়
কীভাবে তাণ্ডব? পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে, খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়

ভিডিও

NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
TMC News: বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা
Weather News: উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget