এক্সপ্লোর

Adhir Chowdhury : 'বিজেপির বি-টিম হয়ে কাজ করছেন', তৃণমূল বিধায়কের আক্রমণে পাল্টা কী বললেন অধীর ?

Adhir Chowdhury Counters : মালদায় প্রকাশ্য সভা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিশানা এক মন্ত্রী-সহ ২ তৃণমূল বিধায়কের

করুণাময় সিংহ ও আশিস বাগচি, মোথাবাড়ি : ভোট ভাগাভাগির ষড়যন্ত্র করছেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক ও (TMC MLA) সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। একই মঞ্চ থেকে অধীরকে নিশানা করেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রও (Sabitri Mitra)। পাল্টা জবাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও।

ভোট ভাগাভাগির চক্রান্তের অভিযোগ-

অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোট ভাগাভাগির চক্রান্তের অভিযোগ। মালদায় প্রকাশ্য সভা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিশানা এক মন্ত্রী-সহ ২ তৃণমূল বিধায়কের। মোথাবাড়ির তৃণমূল বিধায়ক ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, এখানে যদি কংগ্রেস শক্তিশালী, আজকে যদি ভোট ভাগাভাগি করে, লাভ কার হবে ? একটি ভোটও যেন আগামী পঞ্চায়েতে ভাগাভাগি না হয়। যে ভাগাভাগির চক্রান্ত আজকে অধীররঞ্জন চৌধুরী করছেন। অধীররঞ্জন চৌধুরী, বিজেপির বি-টিম হয়ে কাজ করছেন।

কিন্তু হঠাত্‍ করে কেন এই নিশানা ? রাজ্য প্রশাসন সূত্রে খবর, ফেব্রুয়ারি কিংবা এপ্রিলের মধ্যেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। নির্বাচন উপলক্ষ্যে দিন কয়েক আগে, মালদার সুজাপুরে সভা করেন অধীর চৌধুরী। সেই সভাতেই, দলীয় কর্মীদের উজ্জীবিত করতে তিনি বলেন, কংগ্রেস আবার জাগবে। 
 
সেই মন্তব্যের প্রেক্ষিতেই এবার তৃণমূলের নিশানায় অধীর চৌধুরী। সুজাপুরে দলীয় সভামঞ্চ থেকে অধীর চৌধুরীকে আক্রমণ করেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি বলেন, অধীরবাবু বলছেন, কংগ্রেসকে ফিরিয়ে আনতে হবে। আমি বলি, এই কংগ্রেসের যে আদর্শ ছিল, সেখানে আপনাকে মানায় না। তাই আপনার মুখে কংগ্রেসকে ফিরিয়ে আনার কথা বলা যায় না।

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, মমতার সঙ্গে বিজেপি অর্থাত্‍ দিদি-মোদির সম্পর্কের কথা সবাই জানে। গরু ছাগল কোথায় কী বলল, তা নিয়ে কিছু বলার প্রয়োজন মনে করি না।

পঞ্চায়েত ভোট হতে এখনও ৩-৪ মাস বাকি। তার আগে, তুঙ্গে আক্রমণ-প্রতি আক্রমণ। 

প্রসঙ্গত, বুধবার সিভি আনন্দ বোসের রাজ্যপাল হিসেবে শপথগ্রহণের পরই আনন্দের কাছে ঝালদা পৌরসভা নিয়ে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। পৌরসভা নির্বাচনে জয়ী প্রার্থী তপন কান্দু খুন হওয়ার পর সম্প্রতি ভোটে জিতে ঝালদার দখল পেয়েছে কংগ্রেস। কিন্তু অধীরের আশঙ্কা, ঝালদা পৌরসভায় প্রশাসক বসাতে পারে রাজ্যের তৃণমূল সরকার। 

আরও পড়ুন ; শপথের পরই অভিযোগের চিঠি পেলেন রাজ্যপাল, ঝালদায় প্রশাসক বসানোর চেষ্টা, দাবি অধীরের

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, গ্রেফতার ৬
ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, গ্রেফতার ৬
RG Kar Case: ‘রাজনীতিতে আসতাম না, বলেছিল পরিবর্তন হলে সব হবে’, CBI-আদালতের ভূমিকায় প্রশ্ন রত্না দেবনাথের
‘রাজনীতিতে আসতাম না, বলেছিল পরিবর্তন হলে সব হবে’, CBI-আদালতের ভূমিকায় প্রশ্ন রত্না দেবনাথের
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে খুন-ধর্ষণের ঘটনায় ৭০০ পাতার চার্জশিট দিল পুলিশ, কাদের নাম রয়েছে ?
বারুইপুরে নাবালিকাকে খুন-ধর্ষণের ঘটনায় ৭০০ পাতার চার্জশিট দিল পুলিশ, কাদের নাম রয়েছে ?
Weather Alert: দক্ষিণে বৃষ্টি সামান্য কমলেও রেহাই নেই উত্তরে, সপ্তাহ শেষে কেমন থাকবে আবহাওয়া ?
দক্ষিণে বৃষ্টি সামান্য কমলেও রেহাই নেই উত্তরে, সপ্তাহ শেষে কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

North Benhal News: ধসের জেরে ব্য়াহত NJP গামী লাইনে ট্রেন চলাচল, আটকে পড়েছে কাঞ্চনকন্যার মতো ট্রেন
Firhad Hakim : ঠিক কোন অভিযোগে ফিরহাদ হাকিমের ২ টি সংস্থার অফিসে তল্লাশি। New Alipore
Ghatal waterlogged | ঘাটালে বন্যা আশঙ্কা, বিপাকে পড়লেন স্থানীয়রা | West Bengal News
Kalighat TMC:অভিষেকের পরে থানায় হাজিরা দিলেন ডেরেক, সুমিত।প্রায়৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।আজ বৈশ্বানরকে তলব
Birbhum News : কোপাই নদীর জল ঢুকে জলমগ্ন কঙ্কালীতলা মন্দির চত্বর | Weather Update

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget