এক্সপ্লোর

CV Anand Bose: শপথের পরই অভিযোগের চিঠি পেলেন রাজ্যপাল, ঝালদায় প্রশাসক বসানোর চেষ্টা, দাবি অধীরের

Adhir Ranjan Chowdhury:বুধবার শপথগ্রহণের পরই আনন্দের কাছে ঝালদা পৌরসভা নিয়ে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

বিজেন্দ্র সিংহ, আশিস বাগচি, সন্দীপ সমাদ্দার, কলকাতা: নিযুক্তির ঘোষণা হয়ে গিয়েছিল আগে। সেই মতো একদিন আগে শহরে পা রাখেন তিনি। তার পর বুধবার বাংলার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সিভি আনন্দ বোস। আর যে দিন বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিলেন, সে দিনই বিরোধী শিবির থেকে প্রথম অভিযোগ হাতে পেলেন নয়া রাজ্যপাল।

বুধবার শপথগ্রহণের পরই আনন্দের কাছে ঝালদা পৌরসভা নিয়ে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। পৌরসভা নির্বাচনে জয়ী প্রার্থী তপন কান্দু খুন হওয়ার পর সম্প্রতি ভোটে জিতে ঝালদার দখল পেয়েছে কংগ্রেস। কিন্তু অধীরের আশঙ্কা, ঝালদা পৌরসভায় প্রশাসক বসাতে পারে রাজ্যের তৃণমূল সরকার। 

এ দিন শপথগ্রহণের পর এক ঘণ্টাও পেরোয়নি। অধীরের অভিযোগপত্র হাতে পান আনন্দ। চিঠিতে অধীর লেখেন, 'বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, ঝালদা পুরসভায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, যা পুরোপুরি আইন বিরুদ্ধে এবং গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী।'। 

 কই সঙ্গে অধীরের দাবি, ঝালদা পৌরসভার ফল ঘোষণার পর থেকেই শাসকদলের মদতে কংগ্রেস কর্মী ও নেতাদের ওপর অত্যাচার চলছে। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর হত্যা থেকে শুরু করে কংগ্রেস নেতা, কর্মীদের ওপর অত্যাচার, জোর করে ঝালদা পৌরসভা দখল করে ক্ষমতায় আসার সবরকম চেষ্টা করছে শাসকদল। 

অধীরের আশঙ্কা, ঝালদা পুরসভা তৃণমূলের হাতছাড়া হওয়ার পর, যখন, নির্দলদের সমর্থনে কংগ্রেসের বোর্ড গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে, তখন ঘুরপথে ক্ষমতা ধরে রাখতে, ঝালদা পুরসভার মাথায় প্রশাসক বসার কথা ভাবছে সরকার। তাই এমন পরিস্থিতিতে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করেন তিনি। 

চিঠিতে অধীর লেখেন, "আমরা বুঝতে পারছি ঝালদা মিউনি তৃণমূলের হাত থেকে বেরিয়ে কংগ্রেসে আসতে চাইছে। তৃণমূল আস্থা ভোটে হেরে গেছে। E ক্যাটিগরির পুরসভা। সেটাও দখলের জন্য তৃণমূল উঠে পড়ে লেগেছে। তাই হয়ে যাওয়ার পরও, প্রশাসক নিয়োগ করতে চাইছে ঘুরপথে জটিলতা তৈরি করে। তাই রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি।"

তপন কান্দু খুন হওয়ার পর চলতি সপ্তাহের সোমবারই ঝালদা পৌরসভা তৃণমূলের হাতছাড়া হয়ে যায়। আস্থাভোটে, দুই নির্দল কাউন্সিলরের সমর্থনে ঝালদা পুরসভায় শাসকদলকে টেক্কা দেয় কংগ্রেস। এই মুহূর্তে, ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় কংগ্রেস ও নির্দল মিলিয়ে মোট কাউন্সিলর সংখ্যা ৭। আর তৃণমূলের হাতে ৫। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেস বোর্ড গঠন করতে পারবে, নাকি মোড় ঘুরে য়াবে খেলার, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহলের।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget