এক্সপ্লোর

Saokat Molla : ফুরফুরা শরিফে সওকত মোল্লাকে 'চোর চোর' স্লোগান

Saokat Molla at Furfura Sharif : রবিবার রাতে পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক।

হুগলি :  অনুব্রত মণ্ডলের ( Anubrata Mondal )  পর সওকত মোল্লা (Saokat Molla )। এবার হুগলির ফুরফুরা শরিফে তৃণমূল বিধায়ককে ঘিরে উঠল চোর স্লোগান।                                  

রবিবার রাতে পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। ফেরার পথে, সওকত মোল্লাকে দেখে চোর  স্লোগান দিতে শুরু করেন স্থানীয়দের একাংশ। হঠাৎ কেন ফুরফুরায় আগমন তৃণমূল বিধায়কের, সে প্রশ্নও তোলেন তাঁরা। এরপর সেখান থেকে বেরিয়ে যান সওকত মোল্লা। এই নিয়ে তাঁর প্রতিক্রিয়া এখনও মেলেনি।            

অন্যদিকে,  পঞ্চায়েত ভোটের আগে ভাঙড় বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্বে আনা হয়েছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে।  বিধায়কের সঙ্গে যোগাযোগ রেখে এলাকায় দলের কাজকর্ম চালাবেন আরাবুল ইসলাম ও কাইজার আহমেদরা। একদা শক্ত ঘাঁটি, এখন কার্যত তৃণমূলের গলার কাঁটা!  গত বিধানসভা নির্বাচনে আইএসএফের নৌশাদ সিদ্দিকির-এর কাছে পরাজয়, সব কিছুর নেপথ্য়ে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে, তৃণমূলের তীব্র কোন্দলের তত্ত্ব। আপাতত, সেই দ্বন্দ্ব সামলাতেই সওকতকে দায়িত্ব দিল তৃণমূল।                

রবিবার, নিজের নির্বাচনী ক্ষেত্র ভাঙড়ে দাঁড়িয়ে শাসক শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তিনি বলেন , ' নতুন কেউ দায়িত্ব নিয়ে যদি ভাঙড়ের সুনামকে দুর্নামে পরিবর্তন করে, ভাঙড়ের নামকে খারাপ করে, ভাঙড়ে হানাহানি করে, ভাঙড়কে নিয়ে মিসইউজ করে, তাহলে কিন্তু আমরা ভাঙড়ের মানুষকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ গড়ে তুলব। তবে একটা কথা সওকত মোল্লা সাহেব দায়িত্ব পেয়েছেন, যদি মমতা বন্দ্যোপাধ্য়ায় বা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় দায়িত্ব পেতেন, আমার মনে হয় বেশি ভাল হত। শান্তিপূর্ণভাবে ফেয়ার ইলেকশন হলে শাসককে খুঁজে পাওয়া যাবে না।' এর জবাব দিতে দেরি করেননি সওকত।

গত বিধানসভা ভোটে সংখ্য়ালঘু অধ্য়ুষিত ভাঙড়ে হেরেছিল তৃণমূল। কয়েকদিন আগে সংখ্যালঘু অধ্যুষিত আরেক বিধানসভা কেন্দ্র, সাগরদিঘির উপনির্বাচনেও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে পরাস্ত হন তৃণমূল প্রার্থী। যার জেরে প্রশ্ন উঠছে, সংখ্যালঘুরা কি তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছে? যদিও সেই তত্ত্ব মানেননি সওকত। সওকত ম্যাজিকে কি দখলে থাকবে ভাঙর ? সকলের চোখ এখন সেদিকেই। 

আরও পড়ুন :

হুগলি-জুড়ে শান্তনুর 'সাম্রাজ্য়', মোবাইল ফোনের দোকানদার থেকে এমন উত্থান কীভাবে?

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget