এক্সপ্লোর

Suvendu Adhikari: BJP-তে যেতে রাজি না হওয়াতেই ED-র হানা, শুভেন্দু-শাহজাহানের সম্পর্ক নিয়ে বিস্ফোরক TMC বিধায়ক

Sheikh Shahjahan:  শেখ শাহজাহানের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের।

কলকাতা: সন্দেশখালি নিয়ে রাজনৈতিক তরজা চরমে। এবার শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) সঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সম্পর্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের। শুভেন্দু-শাহজাহানের ছবি দেখিয়ে অভিযোগ তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর (Sukumar Mahata)। বিজেপি-তে যেতে রাজি না হওয়ায়, শাহজাহানের পিছনে ইডি-কে লাগিয়েছে শুভেন্দু, অভিযোগ সুকুমারের।

গত শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে হামলার মুখে পড়েন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। এক ED আধিকারিকের মাথা ফাটে।  মারমুখী জনতার সামনে পিছু হটতে হয় তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। তার পর জায়গায় জায়গায় বিক্ষোভও ছড়িয়ে পড়ে। সেই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন শাহজাহান। 

সেই নিয়ে গত কয়েক দিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুও বিষয়টি নিয়ে মুখ খোলেন। শুভেন্দুর সঙ্গে শাহজাহানের সম্পর্ক নিয়ে এবার সরব হলেন সুকুমার। একটি শাহজাহানের সঙ্গে শুভেন্দুর একটি ছবি সামনে এনেছেন তিনি। সুকুমারের দাবি, বিজেপি-তে আসতে রাজি না হওয়ায়, শাহজাহানের পিছনে ED-কে লাগিয়ে দেন শুভেন্দু। ED-কে দিয়ে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলেও দাবি করেন সুকুমার। যদিও শাহজাহান এবং সুকুমারের ছবি নিয়ে ভাবিত নচ বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, শুভেন্দু তৃণমূলে ছিলেন। সেই সময়ই ওই ছবি তোলা। 

আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমি সেই উৎসবে বিশ্বাস করি...’ অযোধ্যার রামমন্দির নিয়ে বার্তা মমতার

শাহজাহান বেরমজুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে লুকিয়ে ছিলেন বলেও দাবি করেন শুভেন্দু। তৃণমূলের প্রধান যদিও অভিযোগ অস্বীকার করেছেন। শুভেন্দুর দাবি যুক্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের প্রধান। শুভেন্দু সত্যিই যদি জানেন, এসে খুঁজে বের করে দিয়ে যান বলে দাবি করেন তিনি। সন্দেশখালিতে জায়গা না পেয়ে, বিজেপি শাহজাহানকে হেনস্থা করছে বলে দাবি করেন।

তবে যে শাহজাহানকে ঘিরে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে, এখনও খোঁজ নেই তাঁর। সন্দেশখালিতে ED-র ওপর হামলার পর থেকেই নিখোঁজ দাপুটে তৃণমূল নেতা। সেই অবস্থাতেই  আড়াল থেকে বার্তা দিচ্ছেন শাহজাহান। সম্প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, "এই সব ED, CBI-কে ভয় পাওয়ার কোনও কারণ নেই। সবাই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ। তোমরা বুঝতে পারছো, এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা ভাবছে, আমাকে দমাতে পারলে সন্দেশখালিতে তৃণমূল দুমড়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহাজাহান হাজারো রয়েছে।" তবে শাহজাহানকে নিয়ে পরস্পরবিরোধী মন্তব্য শোনা যাচ্ছে তাঁর পরিবার এবং দলের তরফেও। পাশাপাশি চলছে রাজনীতির দড়ি টানাটানি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
West Bengal News Live: কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ভিডিও

Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?
Birbhum News | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP ANANDA LIVE
Kalyan Banerjee |
7th Pay Commission | সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget