এক্সপ্লোর

Mamata Banerjee: ‘আমি সেই উৎসবে বিশ্বাস করি...’ অযোধ্যার রামমন্দির নিয়ে বার্তা মমতার

Mamata on Ram Temple:মঙ্গলবার জয়নগরে প্রশাসনিক সভায় অংশ নেন মমতা।

জয়নগর: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব উত্তরপ্রদেশে। লোকসভা নির্বাচনের আগে সেই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি-ও। সেই আবহে রামমন্দির নিয়ে ফের মুখ খুললেম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠােন যাবেন কিনা, বেশ কিছু দিন ধরেই সেই নিয়ে জল্পনা চলছে। সেই আবহে নিজের অবস্থান স্পষ্ট জানিয়ে দিলেন মমতা। (Mamata Banerjee)

মঙ্গলবার জয়নগরে প্রশাসনিক সভায় অংশ নেন মমতা। সেখানেই রামমন্দির নিয়ে মুখ খোলেন তিনি। মমতা এদিন বলেন, "রামমন্দির নিয়ে আমার বক্তব্য জানতে চাইছিল গতকাল। আর কোনও কাজ নেই যেন! ধর্ম যার যার নিজের। উৎসব সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি, যে উৎসব সবাইকে নিয়ে চলে, সকলের কথা বলে, একর কথা বলে। আপনারা করছেন করুন না! কে আপত্তি করছে? কোর্টের আওতায় করছেন, নির্বাচনের আগে গিমিক শো করবেন  বলে।" (Mamata on Ram Temple)

রামমন্দির নিয়ে মমতা আরও বলেন, "আমার কোনও আপত্তি নেই তো! তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা কাজ নয়। তৃণমূলের সরকার যত দিন থাকবে, আমি শপথ করে যাচ্ছি, আমি কোনও দিন হিন্দু-মুসলমান, শিখ-খ্রিস্টান, তফসিলি-আদিবাসীদের মধ্যে ভাগ করতে দেব না। NRC-র সময় আন্দোলন করেছিলাম। আন্দোলন করেছিলাম CAA নিয়েও।"

আরও পড়ুন: Mamata Banerjee: ‘ভোটের আগে ভেদাভেদ করতে আসে, কেন্দ্রে এজেন্সির সরকার’, জয়নগর থেকে তীব্র আক্রমণ মমতার

ধর্মস্থান নিয়েও বিজেপি বাংলাকে বঞ্চিত করা হয় বলে এদিন অভিযোগ করেন মমতা। তিনি বলেন, "গঙ্গাসাগরে কত তীর্থযাত্রী আসেন। কোটি কোটি টাকা খরচ হয়, সবটা করে রাজ্য সরকার। কুম্ভমেলায় তোমরা টাকা দাও। আর গঙ্গাসাগরের বেলায় কাঁচকলা। কিচ্ছু দাও না। শুধু বড় বড় কথা বল। ফুরফুরা শরিফ বলুন, মতুয়া ঠাকুর, দুর্গা বলুন, কালী বলুন, জগনন্নাথ বলুন, আমাদের সব আছে। বাংলার মাটি আমাদের গর্ব। ওরা বিভেদের স্লোগান দেয়। আমরা স্লোগান দিই ঐক্যের। আমাদের স্লোগান জয় বাংলা। বাংলা আমার গর্ব। বাংলার মাটি খাঁটি সোনা। এই মাটি আমরা ছাড়ছি না। লড়াই চলবে। লড়ে যাব। বিজেপি-র কাছে আত্মসমর্পণ করব না।"

বিজেপি বাংলায় ভেদাভেদ ঘটানোর চেষ্টা চালায় বলেও অভিযোগ করেন মমতা। তাঁর দাবি, নির্বাচনের সময় এরা শুরু ভোট করতে আসে। ধর্মে ধর্মে ভেদাভেদ করতে আসে বাংলায়। তার পর বাংলাকে আর প্রাপ্য টাকা দেয়  না। মমতা জানান, বাংলার মাটি শান্তির, ঐক্যের। এখানে ভেদাভেদ ঘটাতে দেবেন না তিনি। সাধু-সন্ন্যাসীরা গেরুয়া পরেন, তাঁদের সম্মান করেন তাঁরা। কিন্তু বিজেপি-র রাজনৈতিক প্রতীক কোথাও বসাবেন না তিনি।

সেরা শিরোনাম

নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
Kolkata Metro: রবিবার টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ, ভোগান্তির মুখে পড়তে পারেন যাত্রীরা
রবিবার টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ, ভোগান্তির মুখে পড়তে পারেন যাত্রীরা
Trinamool: জোড়ফুলের মালিকানা কার? আজ বৈঠকে কমিশন, উপনির্বাচনের আগে নিষ্পত্তি নাহলে কি প্রতীক ছাড়াই লড়াই?
জোড়ফুলের মালিকানা কার? আজ বৈঠকে কমিশন, উপনির্বাচনের আগে নিষ্পত্তি নাহলে কি প্রতীক ছাড়াই লড়াই?
West Bengal News Live : কার দখলে জোড়া ফুল? ঋতব্রত শিবির নাকি টিম-কালীঘাট? কখন জানা যাবে?
কার দখলে জোড়া ফুল? ঋতব্রত শিবির নাকি টিম-কালীঘাট? কখন জানা যাবে?

ভিডিও

MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government
TMC News: মমতা নন্দীগ্রামের উপনির্বাচনে যদি লড়েন তাহলে নন্দীগ্রামে আমরা প্রার্থী দেব না:ঋতব্রত
BJP Government:
Kolkata Metro: কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে
BRICS Summit: BRICS সম্মেলনে যোগ দিতে ৭ বছর পর ভারতে চিনের প্রেসিডেন্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget