এক্সপ্লোর

Primary Recruitment: চাকরি দেওয়ার নাম করে ১৯ কোটি টাকা নেন যুব তৃণমূল নেতা! গোয়েন্দাদের জানালেন তাপস

Primary TET: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সিবিআই-এর কাছে তাপসই কুন্তলের উল্লেখ করেছেন বলে সূত্রের খবর।

কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Primary Recruitment) মামলায় নয়া অভিযোগ ঘিরে শোরগোল। এ বার হুগলির যুব তৃণমূল নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকা তোলার অভিযোগ। অভিযুক্ত হুগলির একটি কলেজের কর্ণধার যুব তৃণমূল কংগ্রেস (Trinamool Youth Congress) নেতা কুন্তল ঘোষ। চাকরি দেওয়ার নাম করে ১০০ কোটি তোলা হয়েছিল বলে দাবি তাপস মণ্ডলের (Tapas Mondal)। এর মধ্যে হুগলির ওই যুব তৃণমূল নেতা ৩২৫ জনের কাছ থেকে ১৯ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ তাপসের (Primary TET)। 

চাকরি দেওয়ার নাম করে ১০০ কোটি তোলা হয়েছিল বলে দাবি তাপসের

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাপস। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল বলেও শোনা যায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সিবিআই-এর কাছে তাপসই কুন্তলের উল্লেখ করেছেন বলে সূত্রের খবর।

এর ভিত্তিতে কুন্তলের সঙ্গে তাপসকে মুখোমুখি বসিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদও করেছে। তাতে কুন্তলের কাছ থেকে বেশ কিছু তথ্য মিলেছে বলে জানা গিয়েছে। তবে এ নিয়ে কুন্তলের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে জানা গিয়েছে। তবে গোয়েন্দাদের কাছে কুণাল টাকা নেওয়ার কথা স্বীকার করেন বলে সূত্রের খবর। শুধু তাই নয়, তাপসের অভিযোগ, ১৯ কোটি টাকা নয়। ওই ৩২৫ জনের কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা সংগ্রহ করা হয় চাকরিপ্রার্থীদের কাছ থেকে।

আরও পড়ুন: Mamata Banerjee: বাবুঘাটের পর গঙ্গা আরতি দক্ষিণেশ্বর-বেলুড়েও, নজরে তারাপীঠ-কালীঘাটও, জানালেন মমতা

এ দিন সংবাদমাধ্যনের মুখোমুখি হয়ে তাপস বলেন, আমার কিছু পরিচিত ছাত্রছাত্রী একজনকে টাকা দেয় চাকরির জন্য। সেই নামটি আমি ইডি-কেও বলেছিলাম। ইডি কিছু করেননি। তিনি কুন্তল ঘোষ। আজ তাঁকে ডেকেছিল দেখলাম। অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। হুগলির তৃণমূল যুব নেতা। টাকা নিয়েছিলেন উনি। সেটি স্বীকারও করেছেন উনি। আমার হিসেব অনুযায়ী ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজারের মতো। সিবিআই জিজ্ঞেস করায় উনি কিন্তু স্বীকার করেছেন। তবে ১৯ কোটির খবর আমি দিয়েছি। আরও টাকার খেলা আছে। প্রাথমিক, উচ্চপ্রাথমিক মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার মতো।"

নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই দফতরে হাজিরা দিতে হয় তাপসকে

নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই দফতরে হাজিরা দিতে হয় মানিক-ঘনিষ্ঠ তাপসকে। সিবিআই সূত্রে খবর, অফলাইনে ভর্তি হওয়া ৩২৫ জনের নামের তালিকা আনতে বলা হয়েছিল তাপসকে। সেইসমস্ত নথি সামনে রেখেই এদিন ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিকের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সেরা শিরোনাম

News Live Updates: ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন-সহ ৪০ জনের বিরুদ্ধে দুর্নীতি থেকে যৌন হেনস্থার অভিযোগ, তলব ১১ আধিকারিককে, হাজিরা সাত জনের
ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন-সহ ৪০ জনের বিরুদ্ধে দুর্নীতি থেকে যৌন হেনস্থার অভিযোগ, তলব ১১ আধিকারিককে, হাজিরা সাত জনের
KMC poll Supreme Court : কবে পুরভোট, ফয়সালা হল না আজও! কী হবে পরবর্তী পদক্ষেপ? বিচারপতি জানালেন ...
কবে পুরভোট, ফয়সালা হল না আজও! কী হবে পরবর্তী পদক্ষেপ? বিচারপতি জানালেন ...
KMC Poll : কলকাতা পুরভোটের জট আজ কাটবে ? সর্বোচ্চ আদালতে মিলবে সমাধান? আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি
কলকাতা পুরভোটের জট আজ কাটবে ? সর্বোচ্চ আদালতে মিলবে সমাধান? আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি
BJP News: বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান

ভিডিও

Malda News: একাধিক অভিযোগ গ্রেফতার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ
Sadhak Bamakhyapa | 'সাধক বামাক্ষ্য়াপা' ছবিটি সিনেমা হলে প্রাইম টাইমে দেখাতে হবে
Kolkata News: কলকাতার বাজারে বাজারে অভিযানে এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের আধিকারিকরা
Dilip Ghosh |
Municipal Election: কবে হবে পুরভোট? আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget