এক্সপ্লোর

Mamata Banerjee: বাবুঘাটের পর গঙ্গা আরতি দক্ষিণেশ্বর-বেলুড়েও, নজরে তারাপীঠ-কালীঘাটও, জানালেন মমতা

Ganga Aarti: বুধবার প্রকাশ্য মঞ্চ থেকে মমতা জানান, বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। ওই শুভ দিনেই বাবুঘাটে গঙ্গা আরতির কাজ শুরু করার নির্দেশ দিলেন মমতা।

কলকাতা: শুধুমাত্র বাবুঘাটেই নয়, বারাণসীর ধাঁচে গঙ্গা আরতির (Ganga Aarti) ব্যবস্থা করা হবে দক্ষিণেশ্বর এবং বেলুড়মঠেও। প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তারাপীঠকেও এই তালিকায় রেখেছেন তিনি। এমনকি পরবর্তী কালে কালীঘাটেও বিশেষ ব্যবস্থাপনার কথা বলতে শোনা গেল তাঁকে। কলকাতার বাবুঘাটের (Kolkata News) কাজ সেরে ধাপে ধাপে এগনোর কথা বললেন মমতা। 

তারাপীঠকেও তালিকায় রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার প্রকাশ্য মঞ্চ থেকে মমতা জানান, বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। ওই শুভ দিনেই বাবুঘাটে গঙ্গা আরতির কাজ শুরু করার নির্দেশ দিলেন মমতা। তিনি বলেন, "কাল স্বামী বিবেকানন্দর জন্মদিন। তাঁর মূর্তির সামনে দাঁড়িয়ে, তাঁর থেকে প্রেরণা নিয়ে কলকাতা পৌরসভা এবং ববিকে বলব কাল থেকে কাজ শুরু করতে। আস্তে আস্তে দক্ষিণেশ্বর, বেলুড়ের ঘাটেও গঙ্গা আরতি করার দিকে এগোব আমরা। তারাপীঠিও গঙ্গা আরতি হতে পারে। কালীঘাটে একটি ছোট পুষ্করিণী রয়েছে। স্কাইওয়াক হচ্ছে। যেখানে সুযোগ আছে, দেখে নিয়ে করতে হবে।"

তবে গঙ্গা আরতি বললেই শুরু করা যায় না। সব দিক দেখে তবেই এগোতে হয় বলে জানান মমতা। তিনা জানান, গঙ্গার ঘাটে মানুষ শান্তির কাজে আসেন। ঠাকুর বিসর্জন হয়। সেখান থেকে কাঠামো তুলে নিয়ে গিয়ে আবার মায়ে আবাহন করা হয়। আরতি দেখতে সবাই আসতে পারেন। কিন্তু যে কেউ ইচ্ছা করলেই আরতি করতে পারবেন না বলেও জানান মমতা। তিনি জানান, যাঁরা সত্যই গঙ্গা আরতি জানেন, তাঁদের দিয়েই আরতি করাতে হবে।

আরও পড়ুন: RG Kar Controversy: ময়নাতদন্তের জন্য় রাখা মৃতদেহ নিয়ে ওয়ার্কশপ, সামনে আরও চাঞ্চল্যকর তথ্য

বারাণসীর ধাঁচে কলকাতায় গঙ্গা আরতি করতে সরকার উদ্যোগী হলেও, কাজটি মোটেও সহজ নয় বলে জানান মমতা। তিনি জানান, বারাণসীর ঘাটে সিঁড়ি বানানো রয়েছে। কলকাতায় নেই। তাই আপাতত চৌকি পেতে আরতির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ঘাটের কোন জায়গা পিচ্ছিল, পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় পড়লে গভীর জলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তা সকলের জানা নেই। তাই সব দিক খতিয়ে দেখে তবেই ছাড়পত্র দেবে সরকার। নদীতে জোরাল আলোর ব্যবস্থাও করা হবে বলে জানান। তবে জল এবং আগুন, দুই-ই বিপদ, তাই সবদিক বুঝেশুনে এগোতে হবে বলে জানান মমতা।

বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে কাজ শুরুর নির্দেশ

গঙ্গাসাগর মেলা নিয়েও এ দিন মুখ খোলেন মমতা। সরাসরি তুলনা টানেন কুম্ভ মেলার সঙ্গে। মমতা বলেন, "কুম্ভমেলা জাতীয় মেলা। কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য় দেয়। কিন্তু গঙ্গাসাগর মেলায় কোনও সাহায্য় মেলে না। গোটাটাই আমরা করি।  আগে মেলায় যেতে কর দিতে হতো। আমরা কর তুলে নিয়েছি। আগে কিছু ছিল না। আমরা অতিথিশালা গড়ে দিয়েছি। ২৪ ঘণ্টা বাংলা-হিন্দিতে সরকারি ঘোষণা হয়। সাগরে আলোর ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা, ফায়ার ব্রিগেড রয়েছে। আমরা তো বলই। বিশ্বাস না হলে নিজের চোখে গিয়ে দেখে আসতে পারেন আপনারা। "

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget