এক্সপ্লোর

Zakir Hussain : 'মুখ্যমন্ত্রী ১০০ টাকা দিলে ২৫ টাকার কাজ হয়' TMC পরিচালিত পুরসভার বিরুদ্ধেই বিস্ফোরক TMC বিধায়ক জাকির হোসেন

তৃণমূলের বিজয়া সম্মিলনীতে, বিস্ফোরক মন্তব্য করেন TMC বিধায়ক জাকির হোসেন, যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এদিকে গোটা ঘটনায় কটাক্ষ করতে ছা়ড়েনি বিরোধীরা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • তৃণমূল বিধায়ক জাকির হোসেন পুরসভার একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন।
  • জাকির হোসেন বলেন, ১০০ টাকার কাজে মাত্র ২৫ টাকা হয়।
  • এই দ্বন্দ্বের সূত্রপাত বেশ কয়েক মাস আগে থেকেই।
  • বিরোধীরা এই ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের জঙ্গিপুরে এবার, তৃণমূল পরিচালিত পুরসভার একাংশের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন। রঘুনাথগঞ্জে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে, বিস্ফোরক মন্তব্য করেন তিনি। যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এদিকে গোটা ঘটনায় কটাক্ষ করতে ছা়ড়েনি বিরোধীরা। অন্যদিকে এ নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে তৃণমূল জেলা নেতৃত্ব। মন্তব্য করতে চাননি জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম-ও।

দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার আগে, তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চই যেন বারেবারে হয়ে উঠছে  একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরানোর আখড়া। এবারের ঘটনাস্থল মুর্শিদাবাদের জঙ্গিপুর। এখানে, তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পুরসভার একাংশের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন।  বললেন, 'আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর ১০০ টাকা পৌঁছয়, ২৫ টাকার কাজ হয়। আমি পুরসভার ভাল করতে গিয়েছিলাম। কিছু নেতা বাধা দিয়েছে। তাই আজ পুরসভার অবস্থা দেখুন ... জেলাশাসকের কাছে গিয়ে আমি ন্যায্য বিচার পাইনি। SDO-কে বারবার বলা সত্ত্বেও তদন্ত করেনি ... কেন জলের কাজ করা হয়নি?

সূত্রের খবর, এই দ্বন্দ্বের সূত্রপাত বেশ কিছু মাস আগে। জঙ্গিপুর পুরসভায় মোট আসন ২১টি। তার মধ্যে ১৬টিই রয়েছে তৃণমূলের দখলে। সূত্রের খবর, তৃণমূল পরিচালিত এই পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের সঙ্গে বরাবরেরই তিক্ত সম্পর্ক তৃণমূল বিধায়ক জাকির হোসেনের। চলতি বছরে, দুই গোষ্ঠীর দ্বন্দ্ব এমন চরমে পৌঁছোয়, ২৬ জুন মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলেরই ৯ কাউন্সিলর। সেই অনাস্থা প্রস্তাবকে সমর্থন জানান ১ কংগ্রেস ও ১ বিজেপি কাউন্সিলর। দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াই দূর করতে, ৮ জুলাই কলকাতার তৃণমূল ভবনের বৈঠকে জঙ্গিপুর পুরসভার তৃণমূলের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করে রাজ্য নেতৃত্ব। যদিও সেই বৈঠকে গরহাজির থাকেন বিধায়ক-অনুগামীরা। সেবারের মতো, অনাস্থা ঠেকানো গেলেও, ৩ মাস পর ফের মাথা চাড়া দিয়েছে কোন্দল। এই প্রেক্ষাপটেই বিস্ফোরক তৃণমূল বিধায়ক।

তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব অস্ত্র তুলে দিয়েছে বিরোধীদের হাতে। কংগ্রেস জেলা মুখপাত্র জয়ন্ত দাস বলেছেন, 'মনে হচ্ছে, জাকির হোসেন নিজেই এখন দলের কাছে অনেকটা ব্রাত্য। ভাঙনের প্রশ্ন যেটা জাকির হোসেন বলেছেন, সেটা ১০০ শতাংশ সত্য়ি। যে ১০০ টাকা এলে মাত্র ২৫ টাকার কাজ হয়, বাকি ৭৫ টাকা নেতাদের পকেটে চলে যাচ্ছে।' যদিও, এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে, কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম। মুখ খুলতে চায়নি জেলা তৃণমূল নেতৃত্বও।

 

সেরা শিরোনাম

Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget