এক্সপ্লোর

Abhishek Banerjee: অস্ত্রোপচার করিয়ে ফিরেই মমতার বাড়ি, এ বার কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিষেক

Kalighat Temple: মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ কালীঘাট মন্দিরে পুজো গিতে পৌঁছন অভিষেক।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আমেরিকা থেকে চোখে অস্ত্রোপচার করিয়ে ফিরেছেন সবে। তার পরই মঙ্গলবার কালীঘাটের মন্দিরে (Kalighat Temple) পুজো দিতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  এর আগে, সোমবার রাতে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির পুজোয় গিয়েছিলেন অভিষেক।

মঙ্গলবার কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলেন অভিষেক

মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ কালীঘাট মন্দিরে পুজো গিতে পৌঁছন অভিষেক। পুজো দিয়ে বেরনোর সময় মুখোমুখি হন সংবাদমাধ্যমের। শরীরের অবস্থা জানতে চাইলে অভিষেক বলেন, "আপনাদের আশীর্বাদে, ভালবাসায় ভাল আছি আমি। আশাকরি শীঘ্র সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।" সবার পুজো কেমন কাটল, তা-ও এ দিন জানতে চান অভিষেক। 

সোমবারই আমেরিকা থেকে কলকাতায় ফেরেন অভিষেক। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বললেও, দলীয় কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় তাঁকে। এর পর মমতার বাড়ির পুজোয় গিয়ে উপস্থিত হন। তবে পুজোয় থাকলেও, চোখের কথা মাথায় রেখে হোমযজ্ঞের সময় ছিলেন না তিনি। 

আরও পড়ুন: Surya Grahan 2022: বছরের শেষ সূর্যগ্রহণ, ১১ মিনিটের খণ্ডগ্রাস গ্রহণের সাক্ষী থাকল কলকাতা

২০১৬ সালে পথ দুর্ঘটনায় পড়েন অভিষেক। মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উল্টে যায় অভিষেকের গাড়ি। সেই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নিচের হাড়টি ভেঙে যায়। সেই থেকে দীর্ঘ দিন চোখ নিয়ে ভুগছেন অভিষেক। এর আগে চোখের চিকিৎসায় দুবাইও যান তিনি। একাধিক বার চোখে অস্ত্রোপচারও হয়েছে। সম্প্রতি ফের আমেরিকার হাসপাতালে ফের তাঁর অস্ত্রোপচার হয়।

আমেরিকায় চোখের অস্ত্রোপচার করিয়ে ফিরেছেন সবে

অভিষেকের অস্ত্রোপচারের কথা প্রকাশ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। লাল টকটকে চোখ-সহ অভিষেকের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'চোখের চিকিৎসা এবং অস্ত্রোপচারের জন্যও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন কিছু অমানবিক লোকজন। ওঁদের দেখা উচিত, অভিষেকের চোখের কী অবস্থা। একটি দুর্ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল ওঁর চোখ। ওঁর অস্ত্রোপচার হয়েছে। এই মুহূর্তে পর্যবেক্ষণে রয়েছেন। ওঁর দ্রুত আরোগ্য এবং চোখ স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, এই প্রার্থনাই করি।'

সেই সময় কুণাল যে ছবি পোসল্ট করেন, তাতে অভিষেকের চোখের মণির চারদিক লাল টকটকে হয়ে থাকতে দেখা যায়। চোখের নিচের অংশ ফোলা এবং ক্ষতের দাগও বোঝা যায় স্পষ্ট, যা অস্ত্রোপচারের দাগ বলেই ঠাহর হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget