এক্সপ্লোর

Surya Grahan 2022: বছরের শেষ সূর্যগ্রহণ, ১১ মিনিটের খণ্ডগ্রাস গ্রহণের সাক্ষী থাকল কলকাতা

Surya Grahan 2022: ভারতীয় সময় অনুযায়ী, আজকের গ্রহণ শুরু হয়েছিল দুপুর ২টো ২৯ মিনিটে। আর সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গ্রহণ শেষ হয়েছে। অর্থাৎ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ চলেছে ৪ ঘণ্টা ৩ মিনিট।

সঞ্চয়ন মিত্র ও ঝিলম করঞ্জাই, কলকাতা: বছরের শেষ সূর্যগ্রহণ দেখা গিয়েছে আজ, ২৫ অক্টোবর। এটি ছিল খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। এই বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী ছিলেন কলকাতাবাসীও। তবে মাত্র ১১ মিনিটের জন্য কলকাতায় এদিনের খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছে। বিকেল ৪টে ৫২ মিনিট থেকে শুরু হয়ে গ্রহণ শেষ হয় বিকেল ৫টা ৩ মিনিটে। সূর্যাস্তের আগে কিছুক্ষণের জন্য এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল কলকাতায়। ভারতে বছরের শেষ সূর্যগ্রহণ প্রথম দেখা গিয়েছে অমৃতসর থেকে। দেশে প্রায় ঘণ্টা দুয়েক ধরে দেখা গিয়েছে আজকের খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেখা গিয়েছে এই গ্রহণ। জানা গিয়েছে, এদিনের খণ্ডগ্রাস সূর্যগ্রহণে সূর্যের সর্বাধিক ৪ শতাংশ ঢাকা পড়বে। বিশ্বে সর্বপ্রথম আজকের এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল আইসল্যান্ড থেকে। 

কেন হয় সূর্যগ্রহণ

সূর্যের আলোয় আলোকিত হয় সবক’টি গ্রহ ও উপগ্রহ। কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ, সূর্য আর পৃথিবীর মাঝে এসে পড়লে হয় সূর্যগ্রহণ। চাঁদ যখন পুরোপুরি সূর্যকে ঢেকে দেয়, তখন রাতের মতো অন্ধকার নেমে আসে পৃথিবীতে। তাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বলয়গ্রাস গ্রহণে গোটা সূর্য চাঁদের আড়ালে ঢাকা পড়ে না। ফলে সূর্যের চারপাশের অংশ উজ্জ্বল বলয় হিসেবে দেখা যায়। চাঁদ যখন সূর্যের একাংশকে ঢেকে দেয়, তাকে বলে আংশিক গ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী, আজকের গ্রহণ শুরু হয়েছিল দুপুর ২টো ২৯ মিনিটে। আর সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গ্রহণ শেষ হয়েছে। অর্থাৎ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ চলেছে ৪ ঘণ্টা ৩ মিনিট।

কোথায় কোথায় দেখা যাবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ 

আন্দামান নিকোবার এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশ ছাড়া সারা ভারতেই এই গ্রহণ দেখা গিয়েছে। তবে উত্তর পূর্বের আইজল, ডিব্রুগড়, ইম্ফল, ইটানগর, কোহিমা, শিবসাগর, শিলচরে গ্রহণ দেখা যাবে না। ভারত ছাড়া মঙ্গলবার সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ, উত্তর আফ্রিকা, এশিয়ার পশ্চিম অংশে, অতলান্তিক মহাসাগরের উত্তর ভাগ এবং ভারত মহাসাগরের উত্তর ভাগে।

কালীপুজোয় সূর্যগ্রহণের ঘটনা বিরল। ২৭ বছর পর ফের এমন মুহূর্তের সাক্ষী থাকল দেশ। এর আগে ১৯৯৫ সালের ২৭ অক্টোবর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল। পরবর্তী আংশিক সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ অগস্ট। এ ছাড়া, চলতি বছরের ৮ নভেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। তা গোটা ভারত থেকে দেখা যাবে। ২০২২ সালে মোট ৪টি গ্রহণ হওয়ার কথা। বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছে ৩০ এপ্রিল। তার পর ১৬ মে চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছিল দেশ। মঙ্গলবারের আংশিক সূর্যগ্রহণ চলতি বছরের তৃতীয় গ্রহণ। শেষ গ্রহণটি হবে নভেম্বরের ৮ তারিখ।

আরও পড়ুন- মাথার পিছনে আঘাত, সিঁথিতে ছেলের হাতে বাবা 'খুন'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget