এক্সপ্লোর

Nusrat Jahan: আলিপুর কোর্টে পাশে রইলেন যশ, ফ্ল্যাট প্রতারণা মামলায় অবশেষে হাজিরা দিলেন নুসরত

Kolkata News: রাজারহাটে ফ্ল্যাট বানানোর জন্য জমি কেনে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। ২০১৩-'১৪ সালে ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে তোলা হয় বলে অভিযোগ।

কলকাতা: ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে আদালতে সশরীরে হাজিরা অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan)। কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের ফ্ল্যাট কেনার অভিযোগ নুসরতের বিরুদ্ধে। এই মামলায় গত সেপ্টেম্বরে নুসরতকে প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার সেই মতো সকালে আলিপুর কোর্টে হাজিরা দিলেন নুসরত। আদালতের নির্দেশের পরই হাজিরা দিলেন তিনি। আদালতে নুসরতের সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্তও। (Yash Dasgupta)

এই মামলায় গত সেপ্টেম্বরে নুসরতকে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। নুসরতকে শুরুতে অন্তত একবার হাজিরার নির্দেশ দেয় নিম্ন আদালত। শুরুতেই তাতে আপত্তি জানান নুসরত। নিজে যাবেন না, একজন আইনজীবী তাঁর হয়ে উপস্থিত থাকবেন বলে জানান নুসরত। কিন্তু তাতে রাজি হয়নি আদালত। সশরীরে হাজিরা দিতেই হবে বলে জানানো হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে জাজেস কোর্টে যান নুসরত। যদিও নিম্ন আদালতের নির্দেশই বহাল রাখে জাজেস কোর্ট। নিম্ন আদালতের রায়ে কোনও ভুল নেই বলে জানিয়ে দেওয়া হয়। আগামী ২৪ জানুয়ারি হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তার আগে, শনিবারই সকাল ১১টায় আলিপুর কোর্টে হাজির হন নুসরত। 

এদিন আদালতে নুসরতের পাশে ছিলেন যশও। যশকে পাশে নিয়েই আদালতে আইনজীবী মারফত বন্ড দেন নুসরত। অর্থাৎ আদালতের নির্দেশ মতোই আলিপুর আদালতে সশরীরে হাজিরা দিতে হল নায়িকাকে। ফ্ল্যাট প্রতারণার অভিযোগে নুসরতের বিরুদ্ধে ED-র কাছে অভিযোগ জানান বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। আদালতের দ্বারস্থ হন অভিযোগকারীরাও। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং ইডির গোয়েন্দারা।

আরও পড়ুন: Ram Mandir: শাড়িতেই গোটা রামায়ণ, নিপুণ শিল্পকর্ম নিয়ে অযোধ্যার পথে পাড়ি বাংলার তাঁতশিল্পীর

প্রতারিতদের দাবি,  রাজারহাটে ফ্ল্যাট বানানোর জন্য জমি কেনে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। ২০১৩-'১৪ সালে ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে তোলা হয় বলে অভিযোগ, যার মোট অঙ্ক দাঁড়ায় ২৩ কোটি ৮০ লক্ষ ৯৫ হাজার টাকায়। কিন্তু টাকা দেওয়ার পরও গত ন'বছরে কেউ ফ্ল্যাট পাননি, উল্টে তাঁদের টাকায় নুসরত জাহান নিজের ফ্ল্যাট কেনেন বলে অভিযোগ প্রতারিতদের, যাঁদের অধিকাংশই অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক-কর্মী। (Kolkata News)

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন নুসরত। তাঁর দাবি ছিল,ভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড সংস্থার থেকে ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। ২০১৭ সালের ৬ মে সুদ-সহ সেই ঋণের ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরতও দেন। ব্যাঙ্কের সব নথিও তাঁর কাছে রয়েছে বলে জানান নুসরত। শুধু তাই নয়, সংস্থার অংশীদার নন তিনি, ২০১৭ সালেই ইস্তফা দিয়েছেন বলে জানান।  যদিও  সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহ জানান, নুসরতকে কোনও ঋণ দেননি তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana:
Annapurna Yojana: "ঝাড়ই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget