এক্সপ্লোর

TMC News : সংসদে তৃণমূলের কতজন সাংসদ বিদ্রোহী? কারা যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে? বড় দাবি

ভাঙনের কেন্দ্রবিন্দু কি এবার দিল্লি? রাজনৈতিক মহলে এখন জোর চর্চা, সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই ভাঙতে পারে তৃণমূলের সংসদীয় দল?

কলকাতা : মাত্র ২৮ বছরের রাজনৈতিক যাত্রা। অথচ সেই সময়ের মধ্যেই রাজ্যের প্রধান বিরোধী শক্তি থেকে ক্ষমতার শিখরে পৌঁছে আবার কার্যত অস্তিত্বের সঙ্কটের মুখে দাঁড়িয়ে  তৃণমূল কংগ্রেস ( All India Trinamool Congress )। পুরসভা, পঞ্চায়েত, বিধানসভা থেকে সংসদ—প্রতিটি স্তরেই ধাক্কা খেতে খেতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তৃণমূলের অন্দরেই কি শুরু হয়ে গেল ‘বড় ভাঙন’? আর সেই ভাঙনের কেন্দ্রবিন্দু কি এবার দিল্লি? রাজনৈতিক মহলে এখন জোর চর্চা, সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই ভাঙতে পারে তৃণমূলের সংসদীয় দল?  শুধু জল্পনা নয়, দলের অন্দর থেকেই মিলছে তার ইঙ্গিত। আর সেই কারণেই ক্রমশ বাড়ছে চাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee) নেতৃত্বের উপর।

সাংসদদের বড় অংশ কি দূরত্ব তৈরি করছেন?

বর্তমানে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের মোট সাংসদ সংখ্যা ৪১। রাজনৈতিক সূত্রের দাবি, ইতিমধ্যেই অন্তত ১৩ জন সাংসদ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই সংখ্যাটা শেষ পর্যন্ত ২০ বা তারও বেশি হতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। যদিও এই দাবির  কোনও নিশ্চিত প্রমাণ সামনে আসেনি, তবুও বিরোধী শিবিরের বক্তব্য এবং তৃণমূলের অন্দরের অসন্তোষ—দুই মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ে (Sukhendu Sekhar Ray) র মন্তব্য নতুন করে জল্পনা উসকে দিয়েছে। বৃহস্পতিবার তিনি বলেন, “এত দ্রুত যে বিধানসভাতে ৬০ জন MLA চলে যাবেন, এটা আমি কখনও দেখিনি। এটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে লোকসভাতেও।” দলের এক প্রবীণ সাংসদের মুখে এমন মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক তাৎপর্য বহন করছে। কারণ, এর মাধ্যমে কার্যত স্বীকার করে নেওয়া হচ্ছে যে দলের অন্দরে বড়সড় অস্বস্তি তৈরি হয়েছে।

বিজেপির দাবি, “ফোন আসছে”

এই পরিস্থিতিতে আক্রমণ আরও তীব্র করেছে বিজেপি ( Bharatiya Janata Party )। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় ( Locket Chatterjee ) বলেন, “তৃণমূল যার হাতে ছিল, তার হাত থেকে তৃণমূলের ফুল চলে গেছে। দেখুন একটা তৃণমূল থেকে কতগুলো উপদল তৈরি হয়।” আবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ( Samik Bhattacharya )র দাবি “ফোন আসছে। তৃণমূল থেকে আসছে। ভোটের আগে এসেছে। ভোটের পরে আসছে।”   

পরপর পদত্যাগে বাড়ছে জল্পনা

দলের ভিতরের অস্বস্তির আবহ আরও স্পষ্ট হয়েছে সাম্প্রতিক প্রশাসনিক পদত্যাগগুলিতে। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম ( Firhad Hakim ) ।  তার আগের দিন বিধাননগরের মেয়র পদ ছেড়েছেন কৃষ্ণা চক্রবর্তী ( Krishna Chakraborty)।  যদিও এই পদত্যাগগুলিকে আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে, রাজনৈতিক মহলের মতে এর পিছনে রয়েছে বৃহত্তর সাংগঠনিক টানাপোড়েন।

‘কালীঘাট বনাম বিদ্রোহী শিবির’?

তৃণমূলের অন্দরেই এখন নীরব বিভাজনের ছবি দেখছে রাজ্য। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত গোষ্ঠী, অন্যদিকে ক্রমশ শক্তিশালী হতে থাকা অভিষেকে অসন্তুষ্ট শিবির। দলের একাংশের আশঙ্কা, যদি সংসদীয় দলে বড় ভাঙন হয়, তাহলে তার প্রভাব শুধু দিল্লিতেই সীমাবদ্ধ থাকবে না; বাংলার সংগঠনেও তার সরাসরি অভিঘাত পড়বে। 

দলের ভিতরে অসন্তোষ দ্রুত বাড়ছে। সাংসদদের একাংশ বিকল্প রাজনৈতিক রাস্তা খুঁজছেন। জল্পনা, বিরোধীদের সঙ্গেও সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে তৃণমূলের বহু সাংসদ। তাই বাদল অধিবেশনের আগেই দিল্লিতে বড় রাজনৈতিক নাটকীয়তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।সংসদে তৃণমূলের কতজন বিদ্রোহী?

আরও পড়ুন : Annapurna Yojna র ফর্মে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কী কী তথ্য দিতে হবে? পরিবারের অন্যদের ব্যাঙ্ক ডিটেলসও দিতে হবে?

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
Advertisement

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget