এক্সপ্লোর

Saugata Roy: 'মাইনে তো অনেক বাড়িয়েছি', শিক্ষকদিবসে সৌগত রায়ের মন্তব্যে বিতর্ক!

উত্তর ২৪ পরগনার বরানগর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে শিক্ষক দিবসের অনুষ্ঠান। শুক্রবার সেই অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নিয়োগ নিয়ে দুর্নীতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেও বর্তমান শিক্ষকদের আদর্শ নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে প্রশ্ন তুললেন তৃণমূল সংসদ সৌগত রায়। 

সাংসদের বক্তব্য, 'আপনারা ভেবে দেখবেন, মাইনে তো অনেক বাড়িয়েছি। টিউশনি কি বাজার থেকে তুলে দিতে পেরেছি? এখন ঠিকই যে শিক্ষকদের আন্দোলনে বাস জ্বলে না কিন্তু সেই ডেডিকেশনটা কমে গেছে। শিক্ষক নিয়োগ নিয়ে যে সব প্রশ্ন উঠছে আমি তার মধ্যে যেতে চাই না। এটা খুব দুর্ভাগ্যজনক যে, আমাদের দেশে এটা হচ্ছে।'                                                                   

উত্তর ২৪ পরগনার বরানগর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে শিক্ষক দিবসের অনুষ্ঠান। শুক্রবার সেই অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ। ভাইরাল হয়েছে সেই ভিডিও।

সাংসদের বক্তব্য, 'আমি নিজেকে প্রশ্ন করি, আমি নিজে ৩৫ বছর কলেজে পড়াতাম। সত্যিই কি শিক্ষার উন্নতি হয়েছে? আমার নিজের মনের উত্তর হচ্ছে, না। কিছুর উন্নতি করার একমাত্র উপায় কিছু টাকা বাড়িয়ে দেওয়া নয়। যে কোনও কিছু আপনি করেন না কেন তার মধ্যে একটা আদর্শ থাকতে হবে। সবটাই পৃথিবীতে টাকা আনার হিসেব নয়। আমরা যখন ছোট ছিলাম, তখন শিক্ষা একটা পেশা ছিল না, শিক্ষা একটা মিশন ছিল।' 

নিয়োগ দুর্নীতি ও রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেস ও সৌগত রায়কে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। সিপিএম-এর কেন্দ্রীয় সমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'সৌগত রায় সাংসদ, অধ্যাপক। মর্যাদা নিয়ে চলেন। তৃণমূলে তিনি হাত পেতে টাকা নিয়েছেন। তাঁর মুখে এই সব কথা মাথায়?' 

শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়। দীর্ঘ ৯ বছর পর রবিবার হল নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। কড়া নিরাপত্তা, নজরদারি থেকে প্রশ্নপত্র ও OMR শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দিয়ে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করেছে SSC। এই প্রেক্ষাপটে শিক্ষক নিয়োগ-দুর্নীতি, শিক্ষক ও শিক্ষার মান নিয়ে দলীয় তৃণমূল সাংসদের মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হল।                        

সেরা শিরোনাম

Swasthya Sathi: লক্ষ্মীর ভাণ্ডারের পরে নজরে স্বাস্থ্যসাথী! ৩০ লক্ষ ভুয়ো কার্ড বিলি, ভুয়ো রোগ, ভুয়ো ডাক্তার! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
লক্ষ্মীর ভাণ্ডারের পরে নজরে স্বাস্থ্যসাথী! ৩০ লক্ষ ভুয়ো কার্ড বিলি, ভুয়ো রোগ, ভুয়ো ডাক্তার! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Suchetan Bhattacharya: 'উনি কতটা ভয়ঙ্কর...', ইন্দ্রনীল বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ ছিলেন ? মুখ খুললেন সুচেতন ভট্টাচার্য
'উনি কতটা ভয়ঙ্কর...', ইন্দ্রনীল বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ ছিলেন ? মুখ খুললেন সুচেতন ভট্টাচার্য
Success Story: বাড়িতে পড়াশোনা করেই ক্র্যাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হলেন স্মৃতি
বাড়িতে পড়াশোনা করেই ক্র্যাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হলেন স্মৃতি

ভিডিও

Kaustav Bagchi | অনুষ্ঠান থেকে ফেরার সময় কৌস্তুভের গাড়ির সামনে গো ব্যাক স্লোগান
Swasthya Sathi Card: স্বাস্থ্যসাথীতেও 'ভূত'! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো কার্ডের খোঁজ
West Midnapore: সবং-য়ে সরকারি আধিকারিককে মারধরের অভিযোগ, গ্রেফতার বিজেপি কর্মী শান্তনু মিশ্র
Odisha News | ওড়িশার বিভিন্ন নদী প্লাবিত, প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি । চলছে উদ্ধারকাজ
Locket On Mamata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget