এক্সপ্লোর

Sushmita Dev : সুখেন্দুশেখর রায়ের পর এবার সুস্মিতা দেব, রাজ্যসভা থেকে ইস্তফা TMC সাংসদের

TMC News : ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন অসমের তৃণমূল নেত্রী।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : সুখেন্দুশেখর রায়ের পর এবার সুস্মিতা দেব। রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন তৃণমূলের আরেক সাংসদ। ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন অসমের তৃণমূল নেত্রী।

বিস্তারিত...

দিন দু'য়েক আগে রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন সুখেন্দুশেখর রায়। সাংসদ হিসাবে তাঁর মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত। কিন্তু, তিনি রাজ্যসভা থেকে ইস্তফা দেন এবং পার্টির সব পদও ছেড়ে দেন।

তারপর থেকে জল্পনা ছিল, রাজ্যসভার আরও কয়েকজন সদস্য ইস্তফা দিতে পারেন। গতকালও তিনি এই মর্মে জানিয়েছিলেন। তারমধ্যে যে নামগুলো শোনা যাচ্ছিল তাতে কোয়েল মল্লিক, সুস্মিতা দেবের নাম ছিল। আরও কয়েকটা নাম পাওয়া যাচ্ছে। যারা হয়তো পদত্যাগ করবেন। এই পরিস্থিতিতে রাজ্যসভা থেকে পদত্যাগ করেন সুস্মিতা। নিজেই দেখা করে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন। তৃণমূলের সব পোস্ট থেকেও তিনি পদত্যাগ করেছেন। অসমে তৃণমূলের শাখা তাঁর নেতৃত্ব চলছিল। সেই পদও তিনি ছেড়ে দিয়েছেন। তৃণমূল নেতৃত্বকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

 

অর্থাৎ, রাজ্যসভায় তৃণমূলের ১৩ জন সাংসদ ছিলেন। এরমধ্যে দুইজন ইস্তফা দিয়ে দিলেন। এখন ১১ জন সাংসদ রয়েছেন। 

রাজপাট নেই। দল নেই। বিশ্বস্তরা নেই। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের রাজনৈতিক পুঁজি বলতে আর কী আছে ? মমতা বন্দ্য়োপাধ্য়ায় যেদিন দিল্লিতে, সেদিনই ভাঙন ধরে তৃণমূলের লোকসভা ও রাজ্য়সভার সংসদীয় দলে। দল ও রাজ্যসভার সাংসদের পদ থেকে ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, "আমি সময় এবং সুযোগের জন্য় অপেক্ষা করছিলাম। আমি জানতাম যে এটা ঘটবে। এই দল মানুষ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই দলে তো কোনও আদর্শ কখনও ছিল না, কর্মসূচি ছিল। নির্বাচনের এক মাসের মধ্য়ে, ভোটের ফলাফল প্রকাশের এক মাসের মধ্য়ে যদি ৮০ জন নির্বাচিত তৃণমূল সদস্য়দের মধ্য়ে বিধানসভায় ৬০ জন, তাঁরা আলাদা ব্লক তৈরি করেন, তো তার মানেটা কী ?" প্রসঙ্গত, আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দলের বিরুদ্ধে মুখ খুলে শীর্ষ নেতৃত্বের রোষানলে পড়েছিলেন সুখেন্দুশেখর রায়। 

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেছিলেন, "রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রবিজ্ঞানের নীতি মেনে, নির্দিষ্টভাবে শেষের দিকে চলে যাচ্ছে। আর বেশি বাকি নেই।" 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget