এক্সপ্লোর

TMC Shahid Diwas : তিনটি ভাগ ২১ জুলাইয়ের মূল মঞ্চের, বাঁ দিক ঘেষে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য রাখার পোডিয়াম

Mamata Banerjee : মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বক্তব্য রাখবেন, সেই পোডিয়াম রয়েছে মূল মঞ্চের বাঁ দিক ঘেঁষে। উচ্চতা ১২ ফুট। দৈর্ঘ্য ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট।

আশাবুল হোসেন, আবীর দত্ত, কলকাতা : পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) বিপুল জয়ের পরে আজ প্রথম সমাবেশ তৃণমূল কংগ্রেসের (TMC)। ২৪-এর লোকসভার মহাযুদ্ধের আগে আজই শেষ ২১ জুলাই ! তাই শহিদ দিবসের (Shahid Diwas) মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়- অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কী বার্তা দেন, সেদিকে বাড়তি নজর রাজনৈতিক মহল থেকে তৃণমূল নেতা-কর্মীদের। 

২১ জুলাইয়ের শহিদ দিবসটিকে পঞ্চায়েত নির্বাচনে হিংসায় নিহত তৃণমূল কর্মীদের মৃত্যুতে 'শ্রদ্ধা দিবস' হিসেবেও পালন করার কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ২১ জুলাইয়ের মঞ্চের দ্বিতীয় ভাগে স্বজনহারা পরিবারের সদস্য ও তৃণমূলের সাংসদরা বসবেন। জানা গিয়েছে, ২১ জুলাই এর মূল মঞ্চটি তিন ভাগে ভাগ করা হয়েছে।

২১ জুলাইয়ের মঞ্চের প্রথম ভাগের উচ্চতা ১০ ফুট। দৈর্ঘ্য ৫২ ফুট এবং প্রস্থ ২৮ ফুট। মঞ্চের প্রথম ভাগে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ (Abhishek Banerjee) তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রী ও আমন্ত্রিতরা। মঞ্চের দ্বিতীয় ভাগের উচ্চতা ১১ ফুট। দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ২৮ ফুট। এই মঞ্চে স্বজনহারা পরিবারের সদস্য ও তৃণমূলের সাংসদরা বসবেন।

২১ জুলাইয়ের মঞ্চের তৃতীয় ভাগের উচ্চতা ১২ ফুট। দৈর্ঘ্য ৪৮ ফুট এবং প্রস্থ ২৮ ফুট। এই মঞ্চে বিধায়ক-সহ অন্যদের বসার জায়গা। মূল মঞ্চের পাশেই তৈরি হয়েছে চতুর্থ মঞ্চ। সেটি তৃণমূল কাউন্সিলর এবং অন্যান্যদের বসার জায়গা হিসাবে নির্ধারিত। মঞ্চে ওঠার জন্য ৩ টি সিঁড়ি তৈরি করা হয়েছে। একটি সিঁড়ি ব্যবহার করবেন তৃণমূল নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাকি ২টি সিঁড়ি অন্যদের ব্যবহারের জন্য নির্মিত।

মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বক্তব্য রাখবেন, সেই পোডিয়াম রয়েছে মূল মঞ্চের বাঁ দিক ঘেঁষে। উচ্চতা ১২ ফুট। দৈর্ঘ্য ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট।

বিরোধী নেত্রী থেকে বাংলার মসনদে পর্যন্ত পৌঁছনোর পথে জমি আন্দোলন যদি পাথেয় হয়ে থাকে মমতার, তাহলে সূচনা ঘটেছিল ১৯৯৩ সালের ২১ জুলাই। সেই সময় প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা। মাত্র দু’বছর আগেই বিপুল জন সমর্থন নিয়ে ক্ষমতায় ফিরেছিল বামেরা। কিন্তু সেই নির্বাচনে কারচুপি, দেদার ছাপ্পার অভিযোগ ছিল বিস্তর। তার জেরে সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে সরব হয় রাজ্যের তদানীন্তন বিরোধী দল কংগ্রেস (TMC Shahid Diwas History)।

সেই মতো সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানের ডাক দেন মমতা। সকাল থেকে মহাকরণ অভিমুখে শহরের পাঁচ দিক থেকে জমায়েত শুরু হয়। শহরের পাঁচ দিক থেকে এগোতে থাকেন যুব কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকেরা। রাস্তায় নামেন খোদ মমতা। শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, মদন মিত্ররা সেই সময়ও মমতার পাশেই ছিলেন। কিন্তু কিছুদূর এগনোর পরই মিছিল আটকে দেয় পুলিশ। তাতেই ধুন্ধুমার বাধে। গুলি চলে। মৃত্যু হয়।

আরও পড়ুন- ২১ জুলাই-এর মেনুতে সয়াবিনের তরকারি আর ডিম, ভাত! আরও এলাহি আয়োজন, তুঙ্গে শেষমুহূর্তের প্রস্তুতি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget