এক্সপ্লোর

Barasat News: যেখানে সেখানে ছড়িয়ে জঞ্জাল, উদাসীন পুরসভা! বারাসাতে তৃণমূল বনাম তৃণমূল

North 24 Narganas News: প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছিল এক বছর আগে। কিন্তু কাজের কাজ হয়নি। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এক বছরেও ডাম্পিং গ্রাউন্ডের আধুনিকীকরণে ব্যর্থ বারাসাত পুরসভা (Barasat Municipal Corporation)। তার ফলে শহরের যেখানে সেখানে জমে উঠেছে জঞ্জালের পাহাড়। অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির। অভিযোগ অস্বীকার পুরসভার। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মহকুমাশাসকের (Barasat News)। তবে তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্বেই এখন তেতে উঠেছে পরিস্থিতি।

প্রকাশ্যে এসে পড়ল পুরসভার সঙ্গে পঞ্চায়েত সমিতির বিবাদ

প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছিল এক বছর আগে। কিন্তু কাজের কাজ হয়নি।  আজও আধুনিকীকরণ হয়নি বারাসাত পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের। যাকে ঘিরে প্রকাশ্যে এসে পড়ল পুরসভার সঙ্গে পঞ্চায়েত সমিতির বিবাদ (North 24 Narganas News)।

উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভার ডাম্পিং গ্রাউন্ডটি অবস্থিত কদম্বগাছি এলাকায়। এলাকার বাসিন্দাদের দাবি, ডাম্পিং গ্রাউন্ডটি আধুনিক না হওয়ায় দুর্গন্ধে অতিষ্ঠ হতে হয় সারা বছর।  প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও কোনও কাজ হয়নি।  ডাম্পিং গ্রাউন্ডের আধুনিকীকরণের দাবিতে হয়েছে আন্দোলনও।  কিন্তু আজও সমস্যার সমাধান হয়নি। 

আরও পড়ুন: Murshidabad News: শিয়রে পঞ্চায়েত নির্বাচন, তৃণমূল-বিজেপি থেকে দলে দলে কংগ্রেসে, ১৫০০ জনকে যোগদান করালেন অধীর

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জেলাশাসকের দফতরে হয় জরুরি বৈঠক। কিন্তু কোনও সমাধান সূত্র বেরোয়নি বলে সূত্রের খবর।  তৃণমূল পরিচালিত পুরসভার দিকে আঙুল তুলেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি।
 
স্থানীয় বাসিন্দাদের হুঁশিয়ারি, ডাম্পিং গ্রাউন্ডের আধুনিকীকরণ না হলে, সেখানে জঞ্জাল ফেলতে দেবেন না। ফলে, জঞ্জালের পাহাড় জমছে শহরের বিভিন্ন জায়গায়। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তবে পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক।

পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক

অভিযোগ, এক বছর ধরে দুর্গন্ধের দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।কবে দূর হবে এই যন্ত্রণা?  অপেক্ষায় এলাকার বাসিন্দারা।

অন্য দিকে, উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে কাল থেকে শুরু হচ্ছে মতুয়া ধর্ম মেলা। শনিবার মেলায় যোগ দিতে মতুয়া ধামে আসেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। মেলার আয়োজন নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। কেন্দ্রকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর।

রবিবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে শুরু হচ্ছে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের ২১২ তম জন্মতিথি এবং মতুয়া ধর্ম মহামেলা। ৭ দিনের এই মেলায় যোগ দিতে মতুয়া ধামে আসতে শুরু করেছেন ভক্তরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget