এক্সপ্লোর

Murshidabad News: শিয়রে পঞ্চায়েত নির্বাচন, তৃণমূল-বিজেপি থেকে দলে দলে কংগ্রেসে, ১৫০০ জনকে যোগদান করালেন অধীর

Panchayat Elections: মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা। শনিবার দুপুরে সেখানে উপস্থিত ছিলেন অধীর।

আশিস বাগচি, মুর্শিদাবাদ: এক সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল (Sagardighi Bypolls) বদলে দিয়েছে অনেক কিছু (Murshidabad News)। জেলায় তো বটেই, রাজ্য রাজনীতিতেও নয়া সমীকরণের সম্ভাবনা উস্কে দিয়েছে। সেই আবহেই জেলায় ফের ক্ষমতাবৃদ্ধি হল কংগ্রেসের। শনিবার সেখানে তৃণমূল এবং বিজেপি ছেড়ে দলে দলে লোকজন যোগ দিলেন হাত-শিবিরে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী খোদ সেই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন।  যদিও দলে ভাঙনের খবর অস্বীকার করেছে তৃণমূল-বিজেপি দুই দলই (Panchayat Elections)।

এ দিন ১৫৭০ জন রাজনৈতিক কর্মী হিসেবে কংগ্রেসে যোগ দেন

মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা। শনিবার দুপুরে সেখানে উপস্থিত ছিলেন অধীর। তাঁর উপস্থিতিতেই তৃণমূল এবং বিজেপি থেকে দলে দলে মানুষ জন যোগ দিলেন কংগ্রেসে। সব মিলিয়ে এ দিন ১৫৭০ জন রাজনৈতিক কর্মী হিসেবে কংগ্রেসে যোগ দেন। অধীরের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তাঁরা। আগামী দিনে আরও মানুষ জন কংগ্রেসে যোগ দেবেন বলে দাবি জেলা নেতৃত্বের। 

জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, "তৃণমূল থেকে প্রায় ১৫০০ জন এবং বিজেপি থেকে প্রায় ৭০ জন কর্মী আজ কংগ্রেসে যোগদান করেন। আগামী দিনে আরও অনেকে যোগদান করতে কংগ্রেসের পার্টি অফিসে আসবেন।"

আরও পড়ুন: Jitendra Tiwari: কম্বল বিতরণে পদপিষ্ট হয়ে মৃত্যু একরত্তি-সহ ৩ জনের, গ্রেফতার বিজেপি-র জিতেন্দ্র তিওয়ারি

যদিও বহরমপুরে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল সভানেত্রী শাওনি সিংহ রায় বলেন, "পঞ্চায়েত ভোট আসার আগে কংগ্রেস পালে হাওয়া লাগানোর জন্য পার্টি অফিসের সামনে নাটক মঞ্চ তৈরি করেছে। প্রতিদিন সেখানে নাটক হচ্ছে। কুমিরের বাচ্চা দেখানোর মতো ব্যপার। ওরা ভাবছে এভাবে কংগ্রেস শক্তিবৃদ্ধি করবে। মমতা বন্দ্য়োপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে, কোনও মিথ্যা নাটক না করে আমরা পঞ্চায়েতে জয়ী হব।"

কর্মীদের কংগ্রেসে যোগদানের খবর অস্বীকার তৃণমূল-বিজেপি-র

মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও কর্মীদের কংগ্রেসে যোগদানের খবর অস্বীকার করেন। তিনি বলেন, "কোনও বিজেপি সমর্থক কংগ্রেসে গিয়েছেন বলে জানা নেই। কংগ্রেসে যাঁরা আছে, যাঁদেরকে দূরবীন দিয়ে খুঁজতে হয়, তাঁরা আজকে অধীর চৌধুরির হাত ধরে কংগ্রেসের পতাকা ধরে বলছেন, তাঁরা বিজেপি থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন।"

উল্লেখ্য, সদ্য সমাপ্ত সাগরদিঘি উপনির্বাচন নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে কংগ্রেসকে। সেখানে শাসকদল তৃণমূল এবং বিজেপি-কে হারিয়ে জয়ী হয়েছেন বায়রন বিশ্বাস। তার ফলে, বিধানসভা নির্বাচনে শূন্য হয়ে যাওয়া কংগ্রেস, ফের বিধানসভায় প্রবেশে ছাড়পত্র পেয়েছে। তার পর থএকেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তেজনায় ফুটছে হাত-শিবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
NDA NCPI Meeting: NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget