এক্সপ্লোর

Mukul Roy Death : প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

Mukul Roy Dies : শেষ যুদ্ধ জিততে পারলেন না, প্রতিক্রিয়া ছেলে শুভ্রাংশু রায়ের।

কলকাতা : প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাতে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরে কোমায় ছিলেন, লড়াই চলছিল প্রতিনিয়তই। অবশেষে রবিবার রাতে শেষ অ্যাপোলো হাসপাতালে নিঃশ্বাস ত্যাগ করেন  বর্ষীয়ান রাজনীতিবিদ।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। 

স্বাস্থ্যের কারণে বহুদিন রাজনীতি থেকে ছিলেন দূরে। কিন্তু আলোচনায় ছিলেন তিনি সব সময়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার। 'শেষ যুদ্ধ জিততে পারলেন না, অনেক কষ্ট পাচ্ছিলেন', প্রতিক্রিয়া ছেলে শুভ্রাংশু রায়ের। পরিবার সূত্রে খবর, অ্যাপোলো হাসপাতাল থেকে মুকুল রায়ের মৃতদেহ নিয়ে আসা হবে তাঁর কাঁচরাপাড়ার বাড়িতে। মুকুল রায়ের প্রয়াণের খবরে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন একদা সহযোদ্ধা পার্থ ভৌমিক। বলেছেন, একই দলে থেকে কাজ করেছেন, রাজনীতি করেছেন বিরোধী নেতা হিসেবেও, মুকুল-প্রয়াণে তিনি শোকাহত। 

ফিরে দেখা ... 

একসময়ে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড বলেই পরিচিত ছিলেন তিনি। তৃণমূল প্রতিষ্ঠার সময় থেকেই দলে ছিলেন মুকুল রায়। নেপথ্যে থেকে নীতি নির্ধারণ করতেন। রাজনৈতিক সমীকরণ বোঝা ও সাজানোয় তাঁর দক্ষতা সদা আলোচনায় থেকেছে। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক ২০১৭ সালের ১১ অক্টোবর, তৃণমূল তৈরির দু'দশকের মাথায় দল ছাড়েন। জোড়াফুল শিবির ছাড়ার ঘোষণা করেন । এর মাসখানেকের মাথায়, সেবছরের ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। গেরুয়া শিবিরেও প্রথম থেকে বিশেষ গুরুত্ব পেয়েছেন তিনি। নেপথ্যে থেকে কাজ করেন ২০১৯ সালের লোকসভা ভোটে। 

ভোটে জেতা ও তৃণমূলে ফেরা

এরপর ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি তাঁকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে প্রার্থী করে। তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্য়ায়কে ৩৫ হাজারের বেশি ভোটে হারিয়ে বিধায়ক হন মুকুল রায়। তবে তারপরেই ফের তাঁর রাজনৈতিক জীবনে ফের নতুন মোড় আসে।
২০২১ ভোটে বিজেপির প্রতীকে জেতার মাত্র কয়েকদিনের মধ্য়েই ২০২১ সালের ১১ জুন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের অফিসে দেখা যায় মুকুল রায়কে। যদিও এরপর বিধানসভার অধ্যক্ষের ঘরে শুনানিতে, মুকুল রায়ের আইনজীবীরা যে পিটিশন জমা দেন, তাতে দাবি করা হয়, মুকুল রায় বিজেপিতে আছেন। কখনও তৃণমূলে যাননি। 

জীবনের শেষদিন পর্যন্ত কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদেই ছিলেন মুকুল

শেষ কয়েক বছর মুকুল রায়, কোন দলের , তা নিয়ে কম জলঘোলা হয়নি। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক অম্বিকা রায়। গত বছরের ১৩ নভেম্বর, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। গত ১৬ জানুয়ারি, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা নিয়ে কলকাতা হাইকোর্টের সেই রায়ের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। ফলে জীবনের শেষদিন পর্যন্ত কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদেই ছিলেন মুকুল রায়।

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget