এক্সপ্লোর

Anubrata Mondal: আজই অনুব্রতর দিল্লিযাত্রা! ট্রেনে করে নিয়ে যাবে ED

ED Investigation: আসানসোল স্টেশন থেকে রেলে করে নিয়ে যাওয়া হবে দিল্লি। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি

প্রকাশ সিনহা, আসানসোল: দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে। সূত্রের খবর, আজই ট্রেনে করে দিল্লি নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে। দিল্লি নিয়ে যেতে ইডিকে অনুমতি দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। তারপরেই এদিন দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

আজই দিল্লিযাত্রা:
বৃহস্পতিবার সবুজ সঙ্কেত দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ফলে তাঁকে দিল্লি নিয়ে যেতে আর বাধা রইল না ED

আসানসোল স্টেশন থেকে রেলে করে নিয়ে যাওয়া হবে দিল্লি। বৃহস্পতিবার থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আসানসোল জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, আসানসোল পুলিশ কমিশনারেটের থেকে সিকিউরিটি চেয়েছে জেল কর্তৃপক্ষ। আজ দিল্লি নিয়ে গিয়ে, শনিবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করা হতে পারে, অনুব্রতকে।

ED'র কাছ থেকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ পাওয়ার পরই বিশেষ সিবিআই আদালতে আবেদন করেছিল আসানসোল জেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তাতে সম্মতি দিয়েছেন বিচারক। সূত্রের খবর, ইতিমধ্যেই আসানসোল সংশোধনাগারে পৌঁছে গেছে বিশেষ সিবিআই আদালতের রায়ের সেই কপি। 

সরব মমতা:
অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কেন অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে? কারণ পঞ্চায়েত ভোট আসছে। লোকসভা ভোট পর্যন্ত তারা অনেককে গ্রেফতার করবে। এটাই তাদের অভ্যাস।'

গরুপাচার মামলায় গত ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। ১৭ নভেম্বর আসানসোল জেলে গিয়ে তাঁকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। সেদিনই ED গ্রেফতার করে অনুব্রতকে। 

তদন্তে সহযোগিতা না করার অভিযোগে, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ED। গত ১৯ ডিসেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে। তারপরেও অনেকদিন কেটে গেলেও আদালতে পেশ করা হয়নি অনুব্রতকে। এই পরিস্থিতিতে মঙ্গলবারই, ইডির কাছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জানতে চায়, প্রোডাকশন ওয়ারেন্ট ইস্য়ু করা সত্ত্বেও কেন অনুব্রতকে আদালতে পেশ করা হয়নি? তখন সেখানে ইডি জানায়, ওই প্রোডাকশন ওয়ারেন্টকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন অনুব্রত। কিন্তু তাতে কোনও স্থগিতাদেশ দেয়নি দিল্লি হাইকোর্ট। তারপরেও কেন অনুব্রতকে হাজির করানো হয়নি তা এক সপ্তাহের মধ্যে তা লিখিতভাবে জানানোর জন্য ইডিকে নির্দেশ দেয় রাউস অ্যাভিনিউ কোর্ট। তারপরেই অনুব্রতর দিল্লি যাত্রার অনুমতি চেয়ে বিশেষ সিবিআই আদালতে আবেদন করে সংশোধনাগার কর্তৃপক্ষ। সেই অনুমতি মিলেছে।

ইডি সূত্রে খবর, অনুব্রতকে হেফাজতে নিয়ে জেরার আবেদন করবে তারা। অনুমতি মিললে দিল্লির ইডির দফতরে চলবে জেরা-পর্ব। 

আরও পড়ুন: ফের প্রাণ কাড়ল অ্যাডিনো ভাইরাস, মৃত্যু আরও ১ শিশুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget