এক্সপ্লোর

Jyotipriya Mullick: আজও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করবে ED

Jyotipriya Mullick: সূত্রের খবর, গতকাল মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের কাছ থেকে বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে।

আবির দত্ত, কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam) মামলায় আজও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mullick) জেরা করবেন ED-র অফিসাররা। সূত্রের খবর, গতকাল মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের কাছ থেকে বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে। অভিজিতকে জিজ্ঞাসাবাদও করেছেন ED-র অফিসাররা। ED সূত্রে খবর, সেই সমস্ত নথি ও অভিজিতের বয়ান সামনে রেখে ফের জেরা করা হবে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। পাশাপাশি, এদিন জ্যোতিপ্রিয়কে হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল পরীক্ষাও করা হতে পারে। 

হেফাজতে পেয়েই জেরা: অ্যাপোলো হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে পেয়েছে ইডি। রাতেই সিজিও কমপ্লেক্স নিয়ে আসা হয় তাঁকে। আজ সকাল ১০-সাড়ে ১০টা থেকে শুরু হতে চলেছে জেরা পর্ব। ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই মন্ত্রীর আপ্ত সহায়ক বেশকিছু নথি দিয়েছেন। সেই সব নথি সামনে রেখে জেরা করা হবে জ্যোতিপ্রিয় মল্লিককে। জানতে চাওয়া হতে পারে, যে সম্পত্তিগুলির নথি মিলেছে, সেগুলি কাদের নামে? কীভাবে সেই সমস্ত সম্পত্তি কেনা হয়েছে? রেশন বণ্টন দুর্নীতির টাকা কোথায় গিয়েছে? ৩-৪ জন আধিকারিক প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জেরা করবে বলে ইডি সূত্রের খবর। তাঁকে দেওয়া হয়েছে বাড়ির খাবার ও পোশাক। 

দফায় দফায় জেরা জ্যোতিপ্রিয়র আপ্তসহায়ককেও: পাশাপাশি কাল ফের ED দফতরে তলব করা হয় জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে ও প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকে। সোমবার অমিত দে ED আধিকারিকদের ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন।  বাকিবুরের মাধ্যমে তিনি টাকা তুলেছিলেন কি না? রেশন দুর্নীতির টাকায় তিনিও কি লাভবান হয়েছিলেন? ইডি সূত্রে খবর  জ্য়োতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে'র কাছে জানতে চান আধিকারিকরা। এর আগে অভিজিৎ দাসকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে দাবি, অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশিতেই একটি মেরুন ডায়েরির হদিশ মেলে। যেখানে 'বালুদা' নামের উল্লেখ পাওয়া যায়।                        

উল্লেখ্য, রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি প্রসঙ্গে গতকালই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, যদি বালু দোষ করে থাকে তাহলে আমি পাশে দাঁড়াবো না। দোষ প্রমাণিত হলে দলও পাশে দাঁড়াবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget