এক্সপ্লোর

Kanchana Moitra:বিজেপি ছাড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

Entertainment:বিজেপি ছাড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। সোশাল মিডিয়ায় দল ও রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করে অভিনেত্রী বলেন, 'কাজ ও পরিবারকে সময় দিতে চাই।তাই দল ও রাজনীতিকে আপাতত বিদায় জানালাম।'

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বিজেপি ছাড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (kanchana moitra quits BJP)। সোশাল মিডিয়ায় (social media) দল ও রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করে অভিনেত্রী বলেন, 'কাজ ও পরিবারকে সময় দিতে চাই। তাই দল ও রাজনীতিকে (politics) আপাতত বিদায় জানালাম।' এও বললেন, 'দলে কোনও পদে ছিলাম না।'

কেন দলত্যাগ?
অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টের পর তাঁর সঙ্গে এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেন, 'আমি যেটা লিখেছি, সেটাই সত্যি। কাজে অনেকটা মনোযোগ দিতে চাই। যখন বিজেপিতে ছিলাম, তখন অত্যন্ত সক্রিয় ভাবে দল করেছি। কার্যত মাঠে নেমে কাজ করেছি। কাজের পেশাদার জায়গাটা তখন দেখিনি। এই মুহূর্তে কাজ ও পরিবারকে সময় দিতে গিয়েই দল থেকে বেরিয়ে আসার এই সিদ্ধান্ত।' কিন্তু দলের সঙ্গে কি সত্যিই কোনও সমস্যা ছিল না? এক্ষেত্রে অভিনেত্রীর কৌশলী উত্তর, 'দলের সঙ্গে সমস্যা তখনই হয় যখন দল বড় কোনও কাজের দায়িত্ব দেয়। এই মুহূর্তে তো আমি সেরকম কিছু করছি না। সুতরাং কাজ বা দায়িত্ব নেই, সেখানে সুবিধা বা সমস্যা বা সমাধান কোনওটিই নেই।' অভিনেত্রীর এই দলত্যাগের এই সিদ্ধান্তের পর নতুন করে জল্পনা দানা বেঁধেছে বঙ্গ রাজনীতিতে। বিশেষত যে সময়ে বিজেপি ছাড়ার ঘোষণা করলেন তিনি, তার পর নানা ধরনের তত্ত্ব দেখা দিচ্ছে। গত কালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। পর দিনই কাঞ্চনার এমন সিদ্ধান্ত ভাবাচ্ছে অনেককে।

ভাঙনের রেশ...
পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ বিজেপিতে ভাঙনের আঁচ টের পাওয়া গিয়েছে রবিবার থেকেই। গত কাল ক্যামাক স্ট্রিটে (Camac Street) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে তৃণমূলে যোগ দিয়েছেন সুমন কাঞ্জিলাল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। তাঁর মতে, 'গঠনমূলক বিরোধিতা ছিল না। শুধুই টাকা আটকে দেওয়ার রাজনীতি ছিল প্রাক্তন দলে।' সঙ্গে আরও সংযোজন, 'এলাকার কোনও উন্নয়ন হয়নি, সাহায্য মেলেনি কেন্দ্রীয় সরকারেরও। তৃণমূলে যাওয়া ছাড়া বিকল্প কিছু ছিল না।' আগে অবশ্য তাঁর ব্যাখ্যা ছিল, সাংসদ জন বার্লার (John Barla) সঙ্গে মতপার্থক্যের জেরেই বিজেপি ত্যাগের এই সিদ্ধান্ত।পূর্ণ সহযোগিতা করেছি, পাল্টা দাবি করেন বিজেপি সাংসদ। এই টানাপড়েনের মধ্যেই নতুন ধাক্কা বিজেপিতে। 

আরও পড়ুন:ভয়ঙ্কর ভূমিকম্পে মৃত্যুপুরী তুরস্ক-সিরিয়া, ক্রমশ বাড়ছে শবদেহের সংখ্যা

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget