এক্সপ্লোর

Top News :  ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা শুরু আজ, বাংলা-পরিক্রমায় অভিষেক, পড়ুন আজকের শিরোনাম

 ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা শুরু আজ, দিলীপের কটাক্ষ - আজকের শিরোনাম

 ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা শুরু আজ

আজ থেকে শুরু হচ্ছে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা। গতকালই কোচবিহারে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস রাস্তায় থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ সকালে দিনহাটার বামনহাটে BSF-এর গুলিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক। এরপর মাধাইখাল কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হবে জনসংযোগ যাত্রা।

দিলীপের কটাক্ষ

'মমতার তৃণমূল হয়তো উঠে গেছে। দলে পুরনো লোক আর কে কে আছে হয়তো সেটাই দেখতে গেছেন। আলেকজান্ডার যেমন ভারত অভিযানে এসেছিলেন।' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রাকে কটাক্ষ দিলীপ ঘোষের। 

তাঁবুতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

২ মাসের জনসংযোগ যাত্রায় তাঁবুতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৈরি হয়েছে দুধসাদা রঙের পিরামিড আকৃতির তাঁবু। যার একেকটির উচ্চতা ১০ ফুট। ৩০ ফুট জায়গা জুড়ে তৈরি তাঁবুর মেঝেতে কার্পেট পাতা রয়েছে। থাকছে ক্যাম্প খাট, চেয়ার ও স্ট্যান্ড ফ্যান। তাঁবুতেই রাত কাটাচ্ছেন অভিষেক। পাশে দাঁড় করানো শীতাতপ নিয়ন্ত্রিত ক্যারাভান। সেখানে বসার জায়গা ছাড়াও রয়েছে রান্নার ব্যবস্থা ও শৌচাগার। 

সাক্ষাৎকারে হলফনামা তলব

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানিতে, সর্বোচ্চ আদালতে ওঠে, এবিপি আনন্দকে দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সাক্ষাৎকারের প্রসঙ্গ। এনিয়ে বৃহস্পতিবারের মধ্য়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

অয়নের ১৬ ফ্ল্য়াট?

নামে-বেনামে অয়নের আরও ৮টি ফ্ল্যাটের হদিশ! সব মিলিয়ে ফ্ল্যাটের সংখ্যা ১৬! নিয়োগ দুর্নীতির টাকায় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অয়ন শীল, দাবি ইডি সূত্রে। বিপুল সম্পত্তির হদিশ পেতে এবার অয়নের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়কে তলব করল ইডি। চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ।

অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা

নিয়োগ দুর্নীতি মামলায় এবার অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা হল কলকাতা হাইকোর্টে। তৃণমূল সাংসদের বিরুদ্ধে CBI তদন্তের দাবিতে মামলা করেছেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানি হবে। আদালতের উপর আস্থা আছে। বললেন অপরূপা।

মমতার জোট-বার্তা

২৪-এর আগে ফের বিরোধী-ঐক্যের চেষ্টা। ইগো ছেড়ে সবাইকে একজোট হতে হবে।নীতীশ-তেজস্বীর সঙ্গে বৈঠকে বার্তা মমতার। কাল্পনিক জোট, কটাক্ষ শুভেন্দুর।

এক পোর্টালেই স্নাতকে ভর্তি

অবশেষে চালু হচ্ছে স্নাতকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি-প্রক্রিয়া। এক পোর্টালেই করা যাবে আবেদন ও ভর্তি। কলেজে নয়, ফি জমা দিতে হবে সংসদের অ্যাকাউন্টে।

কপাট খুলল কেদারনাথের

তুষারপাতের মধ্যেই কপাট খুলল কেদারনাথের। ডোলিতে চড়ে গতকালই কেদারনাথ পৌঁছে গেছেন মন্দিরে। ৩৫ কুইন্টাল ফুল দিয়ে মন্দির সাজানো হয়েছে। প্রথম দিনই পুণ্যার্থীর সংখ্যা প্রায় ৮ হাজার। শনিবারই চারধাম যাত্রার জন্য পুণ্যার্থীদের প্রথম দলটি হরিদ্বার থেকে রওনা দিয়েছে। তবে বাদ সাধছে আবহাওয়া। আগামী ৭ দিন প্রবল তুষারপাতের সতর্কতা জারি করেছে উত্তরাখণ্ড প্রশাসন।

ইস্টবেঙ্গলে আসছেন সলমন

কলকাতায় আসছেন সলমন খান। ১৩ মে যোগ দেবেন ইস্টবেঙ্গলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে। থাকবেন সোনাক্ষী, জ্যাকলিন, প্রভু দেবা। আজ থেকেই মিলবে টিকিট।

 

সেরা শিরোনাম

Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget