এক্সপ্লোর

Train Accident : ফের রেল দুর্ঘটনা উত্তরবঙ্গে , প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা ইঞ্জিনের

সূত্রের খবর, ইঞ্জিন ঘোরানোর সময় দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন। আহত হন বেশ কয়েকজন যাত্রী।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: গতবছর উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্ঘটনার পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আবারও ট্রেন দুর্ঘটনা ঘটল উত্তরবঙ্গে। এবার কোচবিহার। বামনহাট স্টেশনে ট্রেন দুর্ঘটনা ঘিরে আতঙ্ক ছড়াল। 

কেন এড়ানো গেল না সংঘর্ষ?                           

সূত্রের খবর, ইঞ্জিন ঘোরানোর সময় দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন। আহত হন বেশ কয়েকজন যাত্রী। প্যাসেঞ্জার ট্রেনের শেষ বগিটি বেশিরকম ক্ষতিগ্রস্ত হয়। সকাল ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, রেল দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। এর মধ্যে দুই জন শিশু।  একজনের মাথা ফেটে গিয়েছে বলে খবর।  আহতদের উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।  চিকিৎসার ব্যবস্থা করে রেল পুলিশ । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। তবে দুর্ঘটনা কীভাবে ঘটল, তা এখনও স্পষ্ট করেনি রেল। সকালেই ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ কর্তারা। কী ভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে। গত বছরে একাধিক রেল দুর্ঘটনা  আতঙ্ক ছড়িয়েছে ।

অতীতের রেল দুর্ঘটনা                        

গত নভেম্বর মাসে, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়ার নলপুরে লাইনচ্যুত হয় ট্রেনের একাধিক কামরা। গাড়ির গতি কম ও LHB কোচ থাকায় রক্ষা পান যাত্রীরা। ইঞ্জিন ও পার্সল ভ্যান এক লাইনে ঢুকলেও ট্রেনের বাকি ৪টি কামরা অন্য লাইনে ঢুকল কী করে? তদন্ত শুরু করে রেল। গত কয়েক মাসে পরপর রেল দুর্ঘটনা ঘটেছে বাংলায়। ফলে  প্রশ্নের মুখে পড়েছে যাত্রী নিরাপত্তা।             

তারিখ রেল দুর্ঘটনা 
১০ অক্টোবর, ২০২৪ তামিলনাড়ুর তিরুভাল্লুরে মালগাড়িতে ধাক্কা বাগমতী এক্সপ্রেসের, আহত ১৯
৩১ জুলাই, ২০২৪ চক্রধরপুরে মালগাড়িতে ধাক্কা মেরে বেলাইন হাওড়া-মুম্বই CSMT মেল, মৃত ২ 
৩০ জুলাই, ২০২৪ হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনা মৃত ২
১৯ জুলাই, ২০২৪ গোন্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস, মৃত ২
১৭ জুন, ২০২৪ ফাঁসিদেওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মৃত ১০
২ জুন, ২০২৩ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ২৯৬
১১ অক্টোবর, ২০২৩ দিল্লি-কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ৫ 
   

 

 

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget