এক্সপ্লোর

Train Cancel - rescheduled 21 September: দেখে নিন আজ কোন কোন ট্রেন বাতিল, কোনটার সময়-বদল?

কলকাতা-লালগোলা স্পেশ্যাল আপ ও ডাউন বাতিল করা হয়েছে। । কলকাতা- হলদিবাড়ি স্পেশ্যাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল কলকাতা স্টেশন থেকে বালুরঘাটগামী ট্রেনটিও।  

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার টিকিয়াপাড়া কারশেড। সেই কারণে আজ একাধিক ট্রেন হাওড়া স্টেশনের পরিবর্তে শালিমার ও সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ছে। হাওড়া টিটাগড় স্পেশাল, হাওড়া-দিঘা স্পেশাল ট্রেনগুলি আজ ভোরে হাওড়া থেকে ছাড়েনি। 

জলমগ্ন অবস্থা কলকাতা স্টেশনের। কলকাতা স্টেশন থেকে কতকগুলি ট্রেন বাতিল করা হয়েছে। কলকাতা স্টেশন থেকেলালগোলা স্পেশ্যাল আপ ও ডাউন বাতিল করা হয়েছে। । কলকাতা- হলদিবাড়ি স্পেশ্যাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল কলকাতা স্টেশন থেকে বালুরঘাটগামী ট্রেনটিও।  

ছোট রুটে চালানো হচ্ছে কিছু ট্রেন। তার মধ্যে রয়েছে, সীতামারী কলকাতা স্পেশাল ট্রেন। এই ট্রেনটি কাঁকিনাড়া পর্যন্ত আসবে।  রাধিকাপুর কলকাতা আসবে বেলঘড়িয়া স্টেশন পর্যন্ত।  
দমদম পর্যন্ত আসবে গাজিপুর কলকাতা স্পেশাল ট্রেন। এছাড়া কলকাতা গোরখপুর স্পেশাল ট্রেন, কলকাতা স্টেশন নয়, শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। 

এছাড়া কলকাতা থেকে জম্মু-তাওয়াই স্পেশ্যাল বেলা ১১.৪৫ এ ছাড়ার কথা ছিল, কিন্তু ছাড়বে বেলা ২.৪৫ মিনিটে। কলকাতা-অমৃতসর স্পেশ্যাল বেলা ১২.১০ এ ছাড়ার কথা ছিল, রওনা দেবে দুপুর ৩.২০ তে। সময় পরিবর্তন হয়েছে হাওড়া মালদা স্পেশ্যালেরও। দুপুর ৩.২৫ এর পরিবর্তে ছাড়বে বিকেল সাড়ে ৪টেয়। হাওড়া সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস স্পেশ্যাল হাওড়ার পরিবর্তে ছাড়বে শালিমার স্টেশন থেকে সকাল ৯.৩৫ মিনিটে। 

রেল সূত্রে খবর, সোমবার সারাদিন বন্ধ রইল চক্র রেল। কলকাতা স্টেশন থেকে দেরিতে ছেড়েছে বেশ কিছু ট্রেন।   টিকিয়াপাড়া কারশেডে জল জমার কারণে ১টি ট্রেন দেরিতে ছাড়ে।   
দমদম থেকে বিবাদীবাগ হয়ে মাঝেরহাট পর্যন্ত গঙ্গার পাড় ধরে চলে চক্ররেল। কিন্তু কিছু জায়গায় লাইন ডুবে যাওয়ায় এদিন চক্ররেল চলেনি। কলকাতা স্টেশনেও লাইনে জল দাঁড়িয়ে যায়।  

পূর্ব রেল সূত্রে খবর, এর জেরে কিছু ট্রেন দেরিতে ছাড়ে। লালগোলা প্যাসেঞ্জার সহ কয়েকটি ট্রেনকে কলকাতা স্টেশনে না এনে ঘুরপথে শিয়ালদা স্টেশনে আনা হয়। জল জমে হাওড়ার টিকিয়াপাড়া কারশেডেও।  যার জেরে হাওড়া-জব্বলপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়ে।  বাকি ট্রেনগুলির গতি ছিল অনেক ধীর।  রেলের তরফে পাম্প চালিয়ে টিকিয়াপাড়া কারশেডের জমা জল সরানো হয়। 

তবে এদিন কলকাতা বিমানবন্দরে দুর্যোগের কোনও প্রভাব পড়েনি।  বিমানবন্দর সূত্রে খবর, বিমান ওঠানামা করেছে নির্দিষ্ট সময়েই।  টারমাকে কিছু জায়গায় জল জমলেও দ্রুত তা বের করে দেওয়া হয়েছে। 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget