এক্সপ্লোর

Satabdi Roy on Trinamool: "দল বদলানোর জন্য পা উঠিয়ে আছে, এরা তো আগেও দলকে গালাগালি করত", কোন সাংসদদের নিশানা করলেন শতাব্দী?

Satabdi Roy on TMC: ইতিমধ্যেই ২০ জন সাংসদ মিশে গিয়েছেন এনসিপিআইয়ের সঙ্গে। এবার বাকি ৮ জন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলে রয়ে গিয়েছেন, তাঁদের নিয়েই তৈরি হয়েছে জল্পনা।

কলকাতা: তৃণমূলে ভাঙন ধরিয়ে ইতিমধ্যেই ২০ জন সাংসদ মিশে গিয়েছেন এনসিপিআই-এর সঙ্গে। এই অবস্থায় কি আরও দুর্বল হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল? এবার সেই জল্পনাই উস্কে দিয়েছেন 'বিদ্রোহী' সাংসদ শতাব্দী রায়। তিনি বলছেন, অনেকেই আছেন যাঁরা বড় নেতা সাজছেন, অনেকেই কংগ্রেসের দিকে হাত বাড়াচ্ছে। তাঁর এই মন্তব্যে নতুন করে আরও কোনও সমীকরণ তৈরি হয় কি না, সে দিকেই তাকিয়ে বিশেষজ্ঞমহল।

আরও পড়ুন: 'উনি কি কারও সঙ্গে যোগাযোগে আছেন, যাঁরা ওঁকে ওই টাকাটা দেবে বলেছে?' মহুয়া প্রসঙ্গে কটাক্ষ কাকলির

তৃণমূলের মোট ২৮ জন সাংসদ ছিল লোকসভায়। এর মধ্যে ২০ জন মিশে গিয়েছেন এনসিপিআইয়ের সঙ্গে। এবার বাকি ৮ জন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলে রয়ে গিয়েছেন, তাঁদের নিয়েই তৈরি হয়েছে জল্পনা। এবার কি তাঁদের মধ্যেও ভাঙন ধরতে চলেছে?

শতাব্দী রায়ের বক্তব্য সত্যি হলে 'কালীঘাট' তৃণমূলের সাংসদ সংখ্যা আগামী দিনে আরও কমতে পারে। তাঁর বন্তব্য অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায় সহ ৮ জনের মধ্যে কেউ কেউ যোগাযোগ রাখছেন কংগ্রেসের সঙ্গে আবার কেউ কেউ নাকি মন্ত্রীত্বের জন্য যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে।

আরও পড়ুন: সেপটিসেমিয়ায় মৃত্যু হল ‘মোগলি গার্ল’-এর, লড়াই শেষ মাত্র ১৮ বছর বয়সেই

এমনিতেই রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন ৩ জন তৃণমূল সাংসদ। এর মধ্যে রয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বড়াইক। আর তারপর শতাব্দী রায়ের এই বক্তব্য তৃণমূলের ভাঙনের জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

শতাব্দী রায় বলেন, "কংগ্রেসের পিছনে কতজন ঘুরছে সেটাও জানা দরকার। যাঁরা বড় বড় নেতা সাজছেন এখন, যাঁরা আড়ালে এত নিন্দে করত, যাঁরা আড়ালে নেত্রীকে গালাগালি করত, অভিষেককে গালাগালি করত, তাঁরা হঠাৎ বলছে। আমরা তো বলছি না এই সব কথাগুলো। হ্যাঁ, যতদিন দলে ছিলাম, দলের হয় লড়াটাই কাজ। এরা তো দলের সঙ্গে যখন থাকত, কত গালাগালি করত পার্লামেন্টে। এ তো আমরা সবাই জানি। জানি না নাকি আমরা?"

তৃণমূলের বাকি ৮ জন সাংসদের মধ্যে যাঁরা ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, তাঁদেরকেও নিশানা করেছেন সাংসদ শতাব্দী রায়। তিনি বলেন, "যাঁরা ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে, তাঁদের মধ্যেও আছে, যাঁরা মন্ত্রীত্ব চেয়ে দল বদলানোর জন্য পা উঠিয়ে আছে। সিনিয়র সাংসদও আছে এমন।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget