এক্সপ্লোর

North 24 Parganas: আরও এক বিজেপি বিধায়কের নামে অভিযোগ দায়ের তৃণমূলের

সুব্রত ঠাকুরের পর, এবার অশোক কীর্তনিয়া, ভোট-সন্ত্রাসের প্রেক্ষিতে BDO এবং মহকুমা শাসকদের হুমকির ঘটনায় আরও এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের করল তৃণমূল। 

সমীরণ পাল, বনগাঁ: সুব্রত ঠাকুরের পর অশোক কীর্তনিয়া (Ashok Kirtaniya)। ২১ জুলাই বিডিও অফিস ঘেরাও কমর্সূচিতে বিডিও (BDO), মহকুমা শাসকদের হুমকি-হুঁশিয়ারির ঘটনায় আরও এক বিজেপি বিধায়কের (BJP MLA) নামে অভিযোগ দায়ের করল তৃণমূল (tmc)। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার মন্তব্য নিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা। এ নিয়ে মন্তব্য করতে চাননি বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। অন্যদিকে, একই ইস্যুতে গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের হয়েছে। গাইঘাটা থানায় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী রাহুল মণ্ডল। এর আগে হাবড়া থানায় বিধায়ক সুব্রত ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ জানায় তৃণমূল। থানায় অভিযোগে গুরুত্ব দিতে নারাজ গাইঘাটার (Gaighata) বিজেপি বিধায়ক। 

বনগাঁ উত্তর বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, 'সময় এখনও বাকি আছে, সাবধান হয়ে যান। নতুবা পশ্চিমবঙ্গের জনগণ আপনি যেখানেই থাকবেন। আমি বলে দিয়ে যাচ্ছি, পশ্চিমবঙ্গের জনতা, তাঁদের যে গণতান্ত্রিক অধিকার আপনি হরণ করেছেন, পশ্চিমবঙ্গের জনগণ আপনাদের রাস্তায় দাঁড় করিয়ে, ঝাঁটা পেটা করবে। 

এবার অশোক কীর্তনিয়া: সুব্রত ঠাকুরের পর, এবার অশোক কীর্তনিয়া, ভোট-সন্ত্রাসের প্রেক্ষিতে BDO এবং মহকুমা শাসকদের হুমকির ঘটনায় আরও এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের করল তৃণমূল। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের মন্তব্য নিয়ে থানায় অভিযোগ দায়ের করলেন বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা।  ২১শে জুলাই, বিডিও অফিস ঘেরাও কমর্সূচি থেকে বিডিও ও মহকুমা শাসকদের উদ্দেশে হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক। 

আরও একটি অভিযোগ: অন্যদিকে, একই ইস্যুতে গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের হয়েছে। ২১ জুলাই, হাবড়া ১ নম্বর ব্লকে বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে গিয়ে বিডিও, মহকুমা শাসকদের উদ্দেশে হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এই মন্তব্য়ের প্রেক্ষিতে সোমবার সকালে গাইঘাটার বিজেপি বিধায়কের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ করেন, তৃণমূলের হাবড়া শহর সভাপতি সীতাংশু দাস।               

সেদিনই রাতে, হাবড়া থানায় আরেকটি FIR করেন রাহুল মণ্ডল নামে তৃণমূল কর্মী। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে FIR, তৃণমূলকে নিশানা বিজেপির। যদিও থানায় অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ গাইঘাটার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। এ  নিয়ে কোনও মন্তব্য়ও করতে চাননি তিনি। 

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget