এক্সপ্লোর

South 24 Parganas: চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

BJP Worker Beaten: বিজেপির দাবি, বিধানসভা ভোটের পর থেকেই এলাকাছাড়া ছিলেন দুই বিজেপি কর্মী

রঞ্জিত হালদার, বারুইপুর: বারুইপুরের নবগ্রাম এলাকায় ২ বিজেপি কর্মীর চোখে-মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত দুই বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেধড়ক মারধরের অভিযোগ: বিজেপির দাবি, বিধানসভা ভোটের পর থেকেই এলাকাছাড়া ছিলেন দুই বিজেপি কর্মী। ফিরে এসে বিজেপির সভা-মিছিলে যোগ দেওয়াতেই গতকাল নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান আখতার মোল্লার নেতৃত্বে হামলা চালানো হয়। উপপ্রধানের প্রতিক্রিয়া এখনও মেলেনি। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি কর্মীরা অশান্তি পাকানোর চেষ্টা করায় স্থানীয়রা বাধা দেন। তার জেরেই বচসা, মারামারির ঘটনা ঘটেছে।                               

আক্রান্তদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান আকতার মোল্লার নির্দেশে উত্তম দাস, বাবলু দাস ও তাঁদের সঙ্গীরা এই হামলা চালিয়েছে। এলাকায় বিজেপি দল করা এবং বিজেপির মিটিং, মিছিলে যাওয়ার কারণেই এই হামলা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তি ছড়াতে চাইছে বলে অভিযোগ বিজেপির। এই ঘটনায় দোষীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। যদিও অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। বারুইপুর ব্লক তৃণমূলের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর দাবি আক্রান্তরা এলাকায় অশান্তি তৈরি করতে এসেছিল। সেই সময় স্থানীয়দের সাথে বচসা, মারামারি হয়েছে। এরা এলাকায় সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত। পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা যাতে নেয় সেই দাবি জানিয়েছেন তিনি। বিজেপির দাবি গত বিধানসভা নির্বাচনের পর থেকেই এই বিজেপি কর্মীরা এলাকাছাড়া ছিল।    

এদিকে মালদার রতুয়ায় আবাস যোজনায় কাটমানি না দেওয়ায় ভিক্ষা করে সংসার চালানো প্রৌঢ়াকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। প্রৌঢ়ার অভিযোগ, আবাস যোজনায় প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তির টাকা থেকেও ৩০ হাজার টাকা কাটমানি চান শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সেরিনা বিবি। টাকা পরে দেবেন বলায়, প্রৌঢ়াকে মারধর করা হয় বলে অভিযোগ। পুখুরিয়া থানা ও জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের প্রধান। তদন্তে ঢিলেমি হলে আন্দোলনে নামার  হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। দল অন্যায় বরদাস্ত করবে না বলে সাফাই তৃণমূল নেতৃত্বের।               

আরও পড়ুন: Recruitment Scam: পার্থ-মানিক যুগলবন্দিতে বিপুল টাকা আত্মসাৎ? নিয়োগ দুর্নীতি মামলায় দাবি ইডির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Assembly Election 2026: রাজীব কুমারের 'ভাল বন্ধু', সদ্য প্রাক্তন IPS, বিজেপির জগদ্দলের প্রার্থী রাজেশ কুমার
রাজীব কুমারের 'ভাল বন্ধু', সদ্য প্রাক্তন IPS, বিজেপির জগদ্দলের প্রার্থী রাজেশ কুমার
Tarunjyoti Tiwari: 'এই এলাকা রবার স্ট্যাম্প বিধায়িকা চায় না, আসল কাজ করে দেবরাজ, লড়াইটা ওর বিরুদ্ধে' : তরুণজ্যোতি
'এই এলাকা রবার স্ট্যাম্প বিধায়িকা চায় না, আসল কাজ করে দেবরাজ, লড়াইটা ওর বিরুদ্ধে' : তরুণজ্যোতি
Ballygunge BJP: প্রতিপক্ষ তৃণমূলের অন্যতম 'ভদ্র নেতা', ভীষণ কঠিন লড়াই মনে করছেন বালিগঞ্জের বিজেপির প্রার্থী শতরূপা?
প্রতিপক্ষ তৃণমূলের অন্যতম 'ভদ্র নেতা', ভীষণ কঠিন লড়াই মনে করছেন বালিগঞ্জের বিজেপির প্রার্থী শতরূপা?
News Live Updates: দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, একই দিনে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপিরও
দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, একই দিনে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপিরও

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ১: এবার একধাক্কায় ১১ জন জেলাশাসক বদল ! | ABP Ananda LIVE
ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Embed widget