এক্সপ্লোর

Recruitment Scam: পার্থ-মানিক যুগলবন্দিতে বিপুল টাকা আত্মসাৎ? নিয়োগ দুর্নীতি মামলায় দাবি ইডির

বেসরকারি বিএড কলেজ, ডিএলএড কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ সংস্থাকে অনুমোদন ও NOC পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য, দাবি ইডির।

কলকাতা: পার্থ-মানিক যুগলবন্দিতেই দুর্নীতির বিপুল টাকা আত্মসাৎ, আদালতে বিস্ফোরক দাবি ইডির। বেসরকারি বিএড কলেজ, ডিএলএড কলেজকে অনুমোদনের নামে লক্ষ লক্ষ টাকা নিতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। অনুমোদন ও NOC পাইয়ে দিতে ৬ থেকে ৮ লক্ষ টাকা নিতেন  মানিক ভট্টাচার্য। আদালতে দাবি করল ইডি।

বিস্ফোরক দাবি ইডির:  নগর দায়রা আদালতে মানিক ভট্টাচার্যর জামিনের বিরোধিতায় বিস্ফোরক দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বেসরকারি বিএড কলেজ, ডিএলএড কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ সংস্থাকে অনুমোদন ও NOC পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য। তৎকালীন শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে টাকার অঙ্কটা ছিল ৬-৮ লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য ২-৫ লক্ষ টাকা নিতেন।                             

ইডি-র দাবি, পার্থর ক্ষেত্রে তাঁর ঠিক করা কোনও লোকের হাতে নগদ টাকা তুলে দেওয়া হত। কেন্দ্রীয় এজেন্সির দাবি, মানিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি সিডি-র একটিমাত্র ফোল্ডারে প্রায় ৪ হাজার চাকরিপ্রার্থীর নাম মিলেছে। এদের মধ্যে আড়াই হাজারেরও বেশি চাকরি পেয়েছেন। অথচ জেরায় মানিক দাবি করেন, তিনি এসবের কিছুই জানেন না। ইডি-র দাবি, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাতিল ও ফেল করা চাকরিপ্রার্থীদের পাস করাতে ১ লক্ষ ও নিয়োগ পাইয়ে দিতে ৫ লক্ষ টাকা নিতেন মানিক। এই সমস্ত অভিযোগ জানিয়েই আজ নগর দায়রা আদালতে মানিকের জামিনের বিরোধিতা করবে ইডি।

মঙ্গলবার নগর দায়রা আদালত থেকে বেরনোর সময় গতকাল মেজাজ হারান, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক প্রসঙ্গে, সম্প্রতি একাধিক প্রশ্ন তুলে CBI-কে ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানতে চেয়েছিলেন, কার দুটি পাসপোর্ট আছে? মানিক ভট্টাচার্যর? উত্তরে সম্মতি জানিয়েছিলেন CBI-এর আইনজীবী। বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও জানতে চেয়েছিলেন, কতবার লন্ডনে গেছেন মানিক ভট্টাচার্য? তাঁর বাড়ির ঠিকানা জানেন? সেই প্রসঙ্গেই মঙ্গলবার নগর দায়রা আদালতে ক্ষোভ প্রকাশ করেন মানিক। আদালত থেকে বেরনোর সময় মেজাজ হারান তিনি। অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি বলেন, “লন্ডনে বাড়ি নেই নেই নেই। ২টো পাসপোর্ট নেই নেই নেই। থাকলে আমার ফাঁসির সাজা হোক।’’

আরও পড়ুন: South 24 Parganas: চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

সেরা শিরোনাম

College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget