এক্সপ্লোর

Municipality Election 2022 : ' রাতের অন্ধকারে ৩-৪ জন মিলে প্রার্থী বাছাই' , বিস্ফোরক তৃণমূল বিধায়ক সমীর পাঁজা

Municipality Election 2022 : প্রার্থী তালিকা প্রকাশের পরেই শুরু হয়েছে ক্ষোভ-বিক্ষোভ।

সুনীত হালদার, হাওড়া : হাওড়াতেও তৃণমূলের প্রার্থী-ক্ষোভ। প্রার্থী বাছাই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হাওড়া (Howrah) গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান ও উদয়নারায়ণপুরের (Udaynarayanpur) বিধায়ক সমীর পাঁজা।

২৭ ফেব্রুয়ারি উলুবেড়িয়া পুরসভার নির্বাচন (Municipality 2022)। প্রার্থী তালিকা প্রকাশের পরেই শুরু হয়েছে ক্ষোভ-বিক্ষোভ। প্রার্থী বাছাই নিয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি, রাতের অন্ধকারে ৩-৪ জন মিলে তালিকা তৈরি করেছে বলে দাবি উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়কের। দলের জেলা চেয়ারম্যানের পদ ছাড়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরও পড়ুন :

Municipal Election 2022 : একই ওয়ার্ডে তৃণমূলের দুই প্রার্থীর প্রচার, কে আসল প্রার্থী?


গত ৫ তারিখ হাওড়ার উলুবেড়িয়াতে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের ছবি দেখা যায়। তিনবারের কাউন্সিলর এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুরজিৎ দাসকে এবার প্রার্থী করেনি তৃণমূল। প্রতিবাদে ৩ নম্বর ওয়ার্ডে দলীয় অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ। ৮ নম্বর ওয়ার্ডের প্রাথী নিয়ে তৈরি হয় অসন্তোষ। বিহিত চেয়ে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখান কর্মীরা। 

শুধু হাওড়াতেই নয়, প্রার্থী বিক্ষোভ চলছে জেলায় জেলায়। সোমবারই, তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ ছড়ায়। খড়দায় দফায় দফায় বিটি রোড অবরোধ হয় । খড়দা পুরসভার সামনে অবরোধে সামিল দলীয় কর্মী, সমর্থকরা। ৫টি ওয়ার্ডে প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে বলে দাবি তৃণমূল কর্মীদের। মিনিট পনেরো পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। পুরভোটে টিকিট না পেয়ে অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার তৃণমূল নেতা। সম্পর্কে তিনি অর্জুন সিংহের আত্মীয়। ২০১৯-এ সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন সঞ্জয় সিংহ। নির্বাচনে না দাঁড়ালেও তাঁকে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর করা হয়। কিন্তু এবারের পুরভোটে টিকিট না পেয়ে গতকাল কর্মী, সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগ দেন তৃণমূল নেতা।

 

 

 

সেরা শিরোনাম

TMC News: ‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিন, দেখি কত হিম্মত’, বললেন মমতা, অভিষেকের বাড়িতে পৌঁছলেন
‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিন, দেখি কত হিম্মত’, বললেন মমতা, অভিষেকের বাড়িতে পৌঁছলেন
Indranil Sen Arrested: জালে ইন্দ্রনীল, নজরে এবার প্রাক্তন মন্ত্রীর মোবাইল ফোন, কার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল? পুলিশ জানাল...
জালে ইন্দ্রনীল, নজরে এবার প্রাক্তন মন্ত্রীর মোবাইল ফোন, কার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল? পুলিশ জানাল...
Suvendu to ABVP: ‘আরশোলা’, ‘ছারপোকা’, ‘দিমাগী নকশাল’দের সাফ করে দিতে নির্দেশ শুভেন্দুর, ABVP-কে বললেন, 'ব্লিচিং, ফিনাইল যা লাগে দেব'
‘আরশোলা’, ‘ছারপোকা’, ‘দিমাগী নকশাল’দের সাফ করে দিতে নির্দেশ শুভেন্দুর, ABVP-কে বললেন, 'ব্লিচিং, ফিনাইল যা লাগে দেব'
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget