এক্সপ্লোর

South 24 Parganas: মাদক ব্যবসার অভিযোগ, গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল পঞ্চায়েত সদস্য

TMC Leader Arrest: দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করার অভিযোগ। পুলিশের জালে তৃণমূল নেতা। ধৃতের নামল শওকত লস্কর।  তিনি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর নারায়ণ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য।

শান্তনু নস্কর, ক্যানিং: মাদক (Drug) ব্যবসার অভিযোগে গ্রেফতার ক্যানিংয়ের (Canning) তৃণমূল পঞ্চায়েত সদস্য শওকত লস্কর। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে মনসাপুকুর এলাকা থেকে ২১ গ্রাম হেরোইন সহ তাঁকে পাকড়াও করা হয়। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ওই নেতার পরিবার, অভিযোগ প্রধানের। কটাক্ষ বিজেপির (BJP)। অভিযোগ অস্বীকার করেছে ধৃতের পরিবার।

পুলিশের জালে তৃণমূল নেতা:  দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করার অভিযোগ। পুলিশের জালে তৃণমূল নেতা। ধৃতের নামল শওকত লস্কর।  তিনি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর নারায়ণ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল শওকত লস্কর এলাকার হেরোইনে ব্যবসা করছেন। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাতে হানা দেওয়া হয় জীবনতলা থানার মনসাপুকুর এলাকায়। পুলিশের দাবি, ২১ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয় শওকতকে। দলীয় পঞ্চায়েত সদস্যের গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন নারায়ণপুরের পঞ্চায়েত প্রধান।

নারায়ণপুর পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতা সালাউদ্দিন সর্দার বলেন, “দীর্ঘদিন ধরে ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত শওকতের পরিবার। আমি বিষয়টি নিয়ে বারবার অভিযোগ জানিয়েছি। ওর শাস্তি চাই।’’ যদিও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব অভিযুক্ত শওকত লস্করের পরিবার। ক্যানিং (২) পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও ধৃতের দিদি রহিমা লস্কর, “রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আমরা, পরিবারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।’’ মাদক ব্যবসার অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্যর গ্রেফতারির ঘটনা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।

দলত্যাগী অঞ্চল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: এদিকে দল ছাড়তেই, সকালে, অঞ্চল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামলেন তৃণমূল কর্মীদের একাংশ। আবার রাত্রিবেলা, সেই দলত্যাগী নেতার বাড়িতে গিয়ে সমঝোতার প্রস্তাব। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। চাঁচলের তৃণমূল বিধায়ক নীহারঞ্জন ঘোষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে দল ছেড়েছিলেন, হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটার তৃণমূলের অঞ্চল সভাপতি মনোজ রাম। তৃণমূল নেতার দলত্যাগের জেরে, মঙ্গলবার সকালে তুলসিহাটার বোড়াল বাজারে মিষ্টি বিলি করেন তৃণমূল কর্মীদের। অন্যদিকে, দলত্যাগী নেতাকে, দলে ফেরাতে, মঙ্গলবার রাতে, তাঁর সঙ্গে দেখা করলেন, স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ। পদত্যাগের পর, সিদ্ধান্ত বদলেছেন কিনা, সে নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি সদ্য তৃণমূল ত্যাগী অঞ্চল সভাপতি। কিন্তু বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ তুলছেন, তার থেকে পিছপা হননি তিনি।

আরও পড়ুন: Malda: প্রবল বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিক্যাল কলেজের ইমার্জেন্সিসহ একাধিক ওয়ার্ড, চরমে দুর্ভোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget