Trinamool: প্রতীক যুদ্ধে নতুন করে আজ নথি জমা করতে চায় ঋতব্রত শিবির, বিরোধিতায় মমতা তৃণমূল, 'বিরোধী দলনেতা' র স্টেটাস বাতিল হওয়ায় খুশি কল্যাণ
Kalyan Banerjee: কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছেন, "ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আচ্ছে দিন শেষ হয়ে গিয়েছে। তাঁর খারাপ দিন এবার শুরু হল।" 'বিরোধী দলনেতা' র স্টেটাস বাতিল হওয়ায় খুশি কল্যাণ।

নয়া দিল্লি: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়ফুল প্রতীকের মালিকানা কার? সেই নিয়ে শুনানির জন্য আজ দুপুর ৩ টের সময় দু পক্ষকেই ডেকেছিল। যেহেতু শুনানি পর্ব শুরু হচ্ছে, তাই এখানে আইনজীবীদের ভূমিকা বেশি থাকে। তাঁরা সওয়াল করেন, হলফনামা জমা করেন। এ ছাড়াও নির্বাচন কমিশন চাইলে তাঁদের থেকে পাল্টা হলফনামাও চাইতে পারে তাঁদের থেকে।
আজকের এই শুনানিতে মমতা তৃণমূলের পক্ষ থেকে শুনানিতে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন। অন্যদিকে, গণতান্ত্রিক তৃণমূলের পক্ষ থেকে শুনানিতে উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আখরুজ্জামান। মমতা তৃণমূলের দাবি, সবকিছু ন্যায়সঙ্গত হলে নাম, প্রতীক, তহবিল তাঁদের কাছেই থাকবে।
আজকের এই শুনানি শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, আজকের শুনানির শুরুতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানাও হয়, আজ তাঁরা আরও কিছু নথিপত্র জমা দিতে চান। যদিও এতেই আপত্তি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কারণ, সুপ্রিম নির্দেশ অনুযায়ী ৪ সপ্তাহের মধ্যে তথ্যাদি জমা দেওয়ার দিন ছিল। সেই দিন শেষ হয়ে গিয়েছে। ফলে, নতুন করে তথ্য বা নথি জমা দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানায় মমতা তৃণমূল।
এ ছাড়াও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যখন বক্তব্য রাখছিলেন, তখন মমতা তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, ঋতব্রত শিবির যে যে নথি জমা করেছেন, সেই নথির কোনও কপি মমতা তৃণমূলের হাতে দেওয়া হয়নি। এই ক্ষেত্রে বলা হয়, কোনও নথি যদি তাদের দেওয়া হয়ে না থাকে, তবে সেই নথির উপর নির্ভর করা যাবে না।
এর বিরুদ্ধে বলা হয় গণতান্ত্রিক তৃণমূলের পক্ষ থেকে। তারা বলেন, সব নথি তাঁরা নিয়ে এসেছেন এফিডেভিট হিসাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটাও জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 'বিরোধী দলনেতা' র স্টেটাস বাতিল করে দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেটাও তাঁরা পেয়েছেন। আর সেই নিয়েই বেশি খুশি রয়েছে মমতা তৃণমূল শিবির। একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 'আচ্ছে দিন' শেষ হয়ে গিয়েছে। তাঁর খারাপ দিন এবার শুরু হল।
আজ একদিকে কলকাতা হাইকোর্টের রায় সামনে এসেছে। অন্যদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ঋতব্রত শিবির যে নথি নির্বাচন কমিশনের কাছে জমা করেছেন, সেই নথিতে আপত্তি করেছে মমতা তৃণমূল। প্রথম হল, ঋতব্রত শিবির যে সব নথি দিয়েছে, সেই নথির কপি তাঁদের দেওয়া হয়নি। অন্যদিকে, আরও নতুন করে যে সব নথি জমা করতে চাইছিল ঋতব্রত শিবির, সেখানেও আপত্তি করা হয়েছে। কারণ, ডকুমেন্ট জমা করার যে ডেডলাইন ছিল, সেটা পার হয়ে গিয়েছে।
Before You Go
Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?






















