এক্সপ্লোর

TMC Extortion: অভিষেকের কড়া বার্তাই সার, ২১ জুলাইয়ের নামে জোর করে টাকা আদায়ের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কড়া বার্তার পরেও, ২১ জুলাইয়ের সমাবেশের নাম করে জোর করে টাকা তোলার অভিযোগ উঠল এন্টালিতে। ৩৬ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে সরব ট্যাক্সিচালকদের একাংশ।

হিন্দোল দে, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কড়া বার্তার পরেও, ২১ জুলাইয়ের সমাবেশের নাম করে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের (TMC Worker) বিরুদ্ধে। এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিয়ালদা স্টেশন (Sealdah Station) লাগোয়া ট্যাক্সিস্ট্যান্ডের চালকদের একাংশ। অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল কর্মী এবং তৃণমূল কাউন্সিলর।

অভিষেকের হুঁশিয়ারি: ২১ জুলাইয়ের সমাবেশের নামে টাকা তোলা যাবে না। দলের নির্দেশ অমান্য করে টাকা তুললে ২৪ ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কার করা হবে। সূত্রের খবর, গত ১৭ জুন, ২১ জুলাইয়ের মহা সমাবেশের প্রস্তুতি বৈঠকে, তোলাবাজি বন্ধ করতে দলের নেতা-কর্মীদের এভাবেই সতর্ক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কড়া বার্তার পরেও, ২১ জুলাইয়ের সমাবেশের নাম করে জোর করে টাকা তোলার অভিযোগ উঠল এন্টালিতে। ৩৬ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে সরব ট্যাক্সিচালকদের একাংশ। শিয়ালদা স্টেশন লাগোয়া ট্যাক্সিস্ট্যান্ডের কয়েকজন চালকের অভিযোগ, ২১ জুলাইয়ের জন্য প্রথম দফায় তাঁদের কাছ থেকে ৮ হাজার টাকা চাঁদা নেন এলাকার তৃণমূল কর্মী লক্ষ্মণ রায়। 

৫ হাজার টাকা দাবি: শুক্রবার সকালে তৃণমূল কর্মী লক্ষ্মণ ৫ হাজার টাকা দাবি করে ফের ট্যাক্সিচালকদের ওপর চড়াও হন বলে অভিযোগ। চাঁদা দিতে রাজি না হওয়ায় ট্যাক্সিচালকদের হেনস্থার অভিযোগ উঠেছে।  

অভিযোগকারীদের বয়ান: অভিযোগকারী ট্যাক্সিচালকের কথায়, ২১ জুলাইয়ের জন্য ৮-১০ দিন আগে টাকা চেয়েছিল। তখন দিয়েছিলাম। ৮ হাজার টাকা চেয়েছিল। আবার আজ সকালে এসে ৫ হাজার টাকা চায় লক্ষ্মণ। এসে বলে, টাকা না দিলে ট্যাক্সি রাখা যাবে না। লক্ষ্মণ কাউন্সিলর শচীন সিংয়ের লোক।

অভিযোগকারী ট্যাক্সিচালকদের দাবি, তৃণমূল কর্মী লক্ষ্মণ রায় এলাকার তৃণমূল কাউন্সিলর শচীন কুমার সিংহের ঘনিষ্ঠ। যদিও দুজনেই যাবতীয় অভিযোগ অস্বীকার করে, অভিযোগকারী ট্যাক্সিচালকদেরই কাঠগড়ায় তুলেছেন। 

কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী লক্ষ্মণ রায়ের কথায়, যারা অভিযোগ করেছে তারা নাইট শিফটের ড্রাইভার। রাতে গাড়ি চালায়। শিফট পেরিয়ে যাওয়ার পরেও জায়গা ছাড়ছিল না। আমরা বলতে গেলে আমাকেই মারধর করে। আমি পালিয়ে আসি। মিথ্যা অভিযোগ করছে। ওরা দুনম্বর কাজ করে।

কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীনকুমার সিং-এর কথায়, ওরা পাতা, গাঁজা বিক্রি করে। অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। আমি বন্ধ করতে চাইছি বলে বদনাম দিচ্ছে। এই ঘটনায় এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ট্যাক্সিচালকরা। 

আরও পড়ুন: Bankura News: 'কীভাবে চাকরি? কত টাকা বেতন?' নিয়োগ দুর্নীতিতে বিজেপি বিধায়কের মেয়েকে জেরা সিআইডি-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget