এক্সপ্লোর

Kurmi Protests: 'টাকা ছড়িয়ে মণিপুর করার চেষ্টা বাংলাকে', অভিযোগ মমতার, পাল্টা আক্রমণ শুভেন্দুর, জাতপাতের রাজনীতি এরাজ্যেও!

Panchayat Elections 2023: বাংলায় ধর্মের রাজনীতি বেশকিছুদিনই শুরু হয়েছে। এবার কি জাতপাতের রাজনীতিও মাথাচাড়া দিচ্ছে?

আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও করুণাময় সিংহ: কোটি কোটি টাকা ছড়িয়ে আদিবাসী এবং কুড়মিদের (Kurmi Protests) মধ্যে লড়াই লাগাতে চাইছে বিজেপি, শালবনির সভা থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাল্টা জাতপাতের প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। পঞ্চায়েত ভোটের আগে বাংলায় জাতপাতের রাজনীতিতে শান? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। 

বাংলায় ধর্মের রাজনীতি বেশকিছুদিনই শুরু হয়েছে। এবার কি জাতপাতের রাজনীতিও মাথাচাড়া দিচ্ছে? পঞ্চায়েতের আগে কি তৃণমূল-বিজেপি দুই দলই এই অস্ত্রে শান দিতে চাইছে? শালবনি থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় কিংবা মালদা থেকে শুভেনদু অধিকারীর গলায় যে কথাগুলো উঠে এল, তার জেরেই এই প্রশ্ন জোরাল হচ্ছে।

শনিবার মমতা বলেন, "বিজেপি আদিবাসী ও কুড়মিদের মধ্য়ে লড়াই লাগাতে চাইছে। বিজেপি এখানে কোটি কোটি টাকা ছড়াচ্ছে।"
এর পাল্টা শুভেন্দুকে বলতে শোনা যায়, "কালিয়াগঞ্জে আমাদের রাজবংশী মেয়েকে মারল। একটা রাজবংশী ছেলে মারল। ময়নায় নমশূদ্রকে মারল। আসানসোলে সনাতনী বিজেপি সমর্থককে মারল।"

আরও পড়ুন: Daribhit Case: দাড়িভিটে এনআইএ-এর টিম, হাইকোর্টের নির্দেশ শুরু হল তদন্ত

ধর্মের পর এবার ভোটের অস্ত্র জাতপাত? বাংলায় জাতপাতের রাজনীতিতে শান? কনভয়ে হামলার ঘটনা মমতা নিশানা করলেন বিজেপি-কে। তার পাল্টা শুভেন্দুর দাবি, মমতা লড়াই বাধাচ্ছেন। মমতার কথায়, "কুড়মিরা মারেনি। টার্গেট করেছিল অভিষেককে। মেরেছে বীরবাহাকে। আমাদের আদিবাসী মেয়ের গায়ে হাত দিয়েছে। মণিপুরে যেমন দুই জাতির মধ্য়ে লড়াই লাগিয়েছে। এখানেও লাগাতে চাইছে। আমরা মারব না, পুলিশই যা ব্য়বস্থা নেওয়ার নেবে।" তাতে শুভেন্দুর প্রতিক্রিয়া, "কুড়মি-জনজাতি লড়াই লাগিয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়। হিন্দু ট্রাইবাল লাগিয়ে দাও।"
 

২ হাজার টাকার নোট বাতিল নিয়েও শনিবার বিজেপি-কে নিশানা করেন মমতা। বলেন, "হঠাৎ করে ২ হাজার টাকার নোট বাতিল করে দিল। আমার তো মনে হয় এটা একটা পার্টির কাছে রাখা আছে, তাই করল। নিশ্চয় বুঝতে পারছি, আমরা কার কথা বলছি, ইশারাহি কাফি হ্য়ায়।" এর পাল্টা শুভেন্দু বলেন, "যেখানেই সোনা লুকিয়ে রাখবে আমাদের এজেন্সি বের করে আনবে। যেমন পার্থ-অর্পিতার কাছ থেকে বের করেছে।"

গোবলয়ের রাজ্য়গুলিতে জাতপাতের রাজনীতি সবসময় ভোটবাক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।বাংলায় এখনও সেই প্রবণতা দেখা যায়নি। এবার কি বঙ্গভূমিতেও তা দেখা যাবে? কুড়মিদের নিয়ে শাসক-বিরোধী তরজায় উঠছে প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget