এক্সপ্লোর

Daribhit Case: দাড়িভিটে এনআইএ-এর টিম, হাইকোর্টের নির্দেশ শুরু হল তদন্ত

NIA on Daribhit: হাইকোর্টের নির্দেশের পর অবশেষে উত্তর দিনাজপুরের দাড়িভিটকাণ্ডে তদন্ত শুরু করল NIA।

সুদীপ চক্রবর্তী ও শিবাশিস মৌলিক: দাড়িভিটকাণ্ডের পাঁচ বছর পর অবশেষে ঘটনার তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা NIA (Daribhit Case)। শনিবার নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেন NIA-এর আধিকারিকরা। গত ১০ মে এই ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। 

দাড়িভিটে NIA-এর পাঁচ সদস্যের একটি দল

হাইকোর্টের নির্দেশের পর অবশেষে উত্তর দিনাজপুরের দাড়িভিটকাণ্ডে তদন্ত শুরু করল NIA। শনিবার দাড়িভিটে আসেন NIA-এর পাঁচ সদস্যের একটি টিম।

২০১৮-র ২০ সেপ্টেম্বর, শিক্ষক নিয়োগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল উত্তর দিনাজপুরের দাড়িভিট। ছাত্র-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র হয়ে ওঠে দাড়িভিট হাইস্কুল চত্বর। মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মন নামে ২ প্রাক্তন ছাত্রের।

পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। প্রথম থেকেই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব ছিল মৃতের পরিবার। কিন্তু ঘটনার তদন্তভার CID-র হাতে দেয় রাজ্য সরকার।

যদিও মৃত দুই ছাত্রের পরিবার সেই তদন্তে সন্তুষ্ট হতে পারেনি। উল্টে দুই ছাত্রের মৃতদেহ দাহ না করে বাড়ি থেকে কিছুটা দূরে নদীর ধারে সমাধিস্থ করে রাখা হয়। এই প্রেক্ষাপটে চলতি মাসের ১০ মে, দাড়িভিটকাণ্ডে NIA তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

আরও পড়়ুন: Durgapur News : দুর্গাপুরে বাড়ি থেকে দাদা ও দুই বোনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ! মনোমালিন্যের জেরে আত্মঘাতী ?

তার পর শনিবার নিহত ছাত্র তাপস বর্মনের বাড়িতে যান NIA আধিকারিকরা। সূত্রের খবর, সেখানেই ডেকে নেওয়া হয়েছিল মৃত অপর ছাত্র রাজেশ সরকারের বাবা-মা এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীকে। শনিবার তাঁদের সকলের সঙ্গেই কথা বলেন NIA-র অফিসাররা।

এর পর ঘটনাস্থলেও যান তদন্তকারীরা। দাড়িভিটকাণ্ডে তদন্ত শুরু NIA-এর একইসঙ্গে শুরু রাজনৈতিক তরজাও। উত্তর দিনাজপুরে তৃণমূলের জেলা সহ-সভাপতি অরিন্দম সরকার বলেন, "ইডি, সিবিআই, এনআইএ, এসবই হচ্ছে বিজেপি-র। যা খুশি করুক। এসবই হচ্ছে ওদের পেটুয়া।"

শনিবার প্রায় এক ঘণ্টা দাড়িভিটে ছিলেন NIA-এর আধিকারিকরা

রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্যের বক্তব্য, "বাংলা ভাষার শিক্ষক চেয়ে কোনও ছাত্র গুলি খেতে পারে, এই ধরনের অমানবিক ঘটনা সারা পৃথিবীতে কোথাও ঘটেছে বলে আমার জানা নেই। যাঁরা ভাষা আন্দোলনের কথা বলেন, সেই বুদ্ধিজীবীরা কিনতু দাড়িভিটের ঘটনায় মোমবাতি জ্বালাননি। সাংসদ দেবশ্রী চৌধুরী ধারাবাহিকভাবে ওদের সঙ্গে আছেন। তাঁর আন্দোলনের ফলেই আজ এনআইএ তদন্ত হচ্ছে। আশা করি আসল সত্যটা বেরিয়ে আসবে।" শনিবার প্রায় এক ঘণ্টা দাড়িভিটে ছিলেন NIA-এর আধিকারিকরা।

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget