এক্সপ্লোর

Purulia News:পুরুলিয়ার জঙ্গলে জোড়া চিতাবাঘ, ছবি ট্র্য়াপ ক্যামেরায়

Leopard In Purulia: একসঙ্গে জোড়া চিতাবাঘের খোঁজ মিলল পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জাবর পাহাড় জঙ্গলে। বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল জোড়া চিতাবাঘ।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: একসঙ্গে জোড়া চিতাবাঘের (leopards)খোঁজ মিলল পুরুলিয়ার (purulia) কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জাবর পাহাড় জঙ্গলে। বন দফতরের (forest department) ট্র্যাপ ক্যামেরায় (trap camera) ধরা পড়ল জোড়া চিতাবাঘ। আধিকারিকদের অনুমান, দুটি চিতাবাঘের একটি পুরুষ, দ্বিতীয়টি মাদি চিতাবাঘ। গত কয়েক মাস ধরেই ওই অঞ্চলে চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করছিল বন দফতর। তার পরই সিমনি বিটের একাধিক জায়গায় ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়।

কী বলছে বন দফতর?

বন দফতর জানিয়েছে, গত ২৭ জুন রাত ২টো নাগাদ ট্র্যাপ ক্যামেরায় একটি চিতাবাঘের ছবি ধরা পড়ে। সেটি বেশ হৃষ্টপুষ্ট ছিল বলে জানান বন দফতরের আধিকারিকরা। এর পর ওই একই ক্যামেরায় ২৯ জুন ভোর ৪টে ৫৮ মিনিটে আরও একটি চিতাবাঘ দেখা গিয়েছিল। তবে সেটি উচ্চতায় খানিক ছোট, গড়নও খানিক লম্বাটে। এর মধ্যেই ট্র্যাপ ক্য়ামেরার ছবিগুলি অরণ্য ভবনে পাঠিয়েছে পুরুলিয়ার বনবিভাগ। 

নতুন নয় চিতাবাঘের আনাগোনা  

পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে এর আগেও চিতাবাঘ দেখা গিয়েছে। গত ২২ ফেব্রুয়ারি রাত ৯টা ৫১ মিনিটে পূর্ণবয়স্ক একটি পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে ট্র্যাপ ক্যামেরায়। পরে গত ২০ এপ্রিল ওই জঙ্গলেই রাত ৭:২০ মিনিট নাগাদ পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে। বার বার একই এলাকায় চিতাবাঘের ছবি ধরা পড়ায় আশপাশের এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছিল বলে জানান পুরুলিয়ার বনাধিকারিক দেবাশীষ শর্মা । চিতাবাঘ যে গ্রামবাসীদের গবাদি পশু বা ছাগল শিকার করছে সেই ছবি আগেই ধরা পড়েছে ক্যামেরায়। সেই কথা মাথায় রেখেই সতর্কবার্তা। পাশাপাশি জঙ্গলের নানা প্রান্তে ট্র্যাপ ক্যামেরাও লাগানো হচ্ছে।
তার মধ্যেই ফের জোড়া চিতাবাঘ দর্শনের খবর। স্বাভাবিক ভাবেই তটস্থ গ্রামবাসীরা, নজর রয়েছে বন দফতরেরও।  

আরও পড়ুন:কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া অভিযুক্তের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

সেরা শিরোনাম

Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget