এক্সপ্লোর

Udayan Guha: 'বামেরা বুকে হাত দিয়ে বলুন কোটায় চাকরি হয়নি!' উদয়নের পাশে ছেলে সায়ন্তন

'বাম নেতারা বুকে হাত রেখে বলুন, কোটায় চাকরি হতো না, হোলটাইমারদের অগ্রাধিকার দেওয়া হতো না।" 

কলকাতা: বিতর্কের মধ্যেই বাবার হয়ে ব্যাট ধরলেন উদয়ন গুহর (Udayan Guha) ছেলে সায়ন্তন গুহ। তিনি বলেন "দাদু অনেক গরিব মানুষকে সাহায্য় করেছেন। বাম নেতারা বুকে হাত রেখে বলুন, কোটায় চাকরি হতো না, হোলটাইমারদের অগ্রাধিকার দেওয়া হতো না।" বামনেতাদের চ্যালেঞ্জ উদয়ন পুত্র সায়ন্তন গুহর।

 

কী বলেছিলেন উদয়ন গুহ? 

দুর্নীতি নিয়ে বাম আমলের মন্ত্রী বাবা কমল গুহকে কাঠগড়ায় তুলেছেন উদয়ন গুহ (Udayan Guha)। প্রয়াত বাবাকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। বাম আমলে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ও রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন কমল গুহ। গতকাল উদয়ন গুহ বলেন, 'দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না। বাবা সেই সময় অনেককে চাকরি করে দিয়েছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। সেখানে তো যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে।আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে। তাঁদের পূর্বসুরীরাই যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন।' বিস্ফোরক মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই বক্তব্যের পরই শুরু হয় তুমুল তরজা। যা নিয়ে এবার বাবা উদয়ন গুহর পাশে দাঁড়ালেন ছেলে সায়ন্তন গুহ। তিনি বলেন, “আমি শুনেছি অনেক নিডি মানুষকে দাদু চাকরি দিয়ে সাহায্য করেছেন। কিছু ক্ষেত্রে চাকরি দিয়েও সাহায্য করেছেন কারণ মন্ত্রীর কোটায় চাকরি দিয়ে সাহায্য করা যায়। বাম নেতারা বুকে হাত রেখে বলুন, কোটায় চাকরি হতো না, হোলটাইমারদের অগ্রাধিকার দেওয়া হতো না।’’

পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের: গতকাল উদয়ন গুহর এই মন্তব্যের পরই কটাক্ষ করেছেন তাঁর দলেরই নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 'উদয়ন পাগলের মতো কী বলেছেন জানা নেই। চিরকুটে লোক ঢোকানো যায় না, অন্তত একটা অ্যাপ্লিকেশন লাগে। ৭০-এর দশকে হতে পারে, নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পরে আর হয় না।' বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীক কটাক্ষ পুরমন্ত্রীর। 

যদিও বিতর্কের পরেও নিজের অবস্থানে অনড় উদয়ন গুহ। এদিন তিনি বলেন, "আমি একটা সিস্টেমের কথা বলছি, আর বলব বাবা সেই সিস্টেমের বাইরে ছিল, তা তো হয় না। আমি আবার বলছি, যদি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে, অপেক্ষাকৃত কম যোগ্যদের চাকরি দেওয়া দুর্নীতি হয়, তাহলে বাবা সেই সিস্টেমের অঙ্গ ছিলেন।''

আরও পড়ুন: Hiran Attack Dev: 'ঘাটালের তৃণমূল সাংসদ বড় দুর্নীতিতে জড়িত' হিরণের নিশানায় দেব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget